somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানব সেবার দৃষ্টান্ত আদর্শ আহ্‌ছানিয়া মিশন

৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যাকাতের অর্থ পরোপকার বা সেবা। সৃষ্টিকে সেবা করাই যাকাতের মূল উদ্দেশ্য। ইসলামের ৫টি স্তম্ভ বা ভিত্তির একটি যাকাত। সৃষ্টিকে অবহেলা করে স্রষ্টার সন্তুষ্টি অর্জিত হয় না। তাই নামাজের সাথে সাথে ৮২ বার যাকাতের কথা বলা হয়েছে। যাকাত ধন সম্পদ পরিশোধিত করে। আল্লাহ তাঁর সমস্ত সৃষ্টিকে মহব্বত করেন। বিশেষ করে মানুষকে। সন্তানকে স্নেহ বা আদর করলে পিতা যেমন সন্তুষ্ট হন তদ্রূপ, সৃষ্টিকে ভালবাসলেও আল্লাহ সন্তুষ্ট হন। আদর্শ আহ্‌ছানিয়া মিশন এই প্রতিষ্ঠানের মাধ্যমে মানব কল্যাণ করে থাকে।

হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয়ঃ বাংলাদেশের অধিকাংশ মানুষ চিকিৎসা সেবা হতে বঞ্চিত। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চিকিৎসায় কাজ করছে আদর্শ আহ্‌ছানিয়া মিশন। আদর্শ আহ্‌ছানিয়া মিশনের অধীনে একটি হোমিও দাতব্য চিকিৎসালয় পরিচালিত হয়ে আসছে। প্রতিদিন অসংখ্য মানুষ সেখানে চিকিৎসা নিতে আসছে। প্রতি বছর প্রায় ৬০০০ মানুষ এখান থেকে চিকিৎসা নিয়ে থাকে। দিন দিন এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আদর্শ আহ্‌ছানিয়া মিশনের পক্ষ থেকে চিকিৎসা সেবা এবং ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণঃ আদর্শ আহ্‌ছানিয়া মিশন থেকে প্রতি বছর শীতবস্ত্র বিতরণ করে থাকে। অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়াতে আদর্শ আহ্‌ছানিয়া মিশন মিশন বদ্ধ পরিকর। শীতের শুরুতে অথবা শীতের মাঝামাঝি সময় শীতবস্ত্রগুলো বিতরণ করে থাকে। শীতবস্ত্র হিসেবে চাদর, এবং কম্বল বিতরণ করা হয়। প্রতিবছর ৩০০-৫০০ টি কম্বল বিতরণ করা হয়। অত্যন্ত হত-দরিদ্রদের মাঝে এই শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়। ১৯৮৪ সাল থেকে এই কার্যক্রম চলে আসছে। দিন দিন এ কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে।

ঈদে নতুন কাপড় বিতরণঃ ঈদ মানে খুশি। প্রতিটি মানুষের রয়েছে ঈদের আনন্দ উপভোগ করার অধিকার। আদর্শ আহ্‌ছানিয়া মিশন অসহায় মানুষের ঈদের আনন্দ বাড়িয়ে দেয়ার জন্য প্রতি বছর ঈদের আগে নতুন কাপড় বিতরণ করে থাকে। মহিলাদের দেয়া হয় নতুন শাড়ি এবং পুরুষদের দেয়া হয় নতুন লুঙ্গি। অনেক সময় দেখা যায় কিছু অসহায় পরিবার ঈদের সময় সেমাই-চিনি কিনতে পারে না। তাই আদর্শ আহ্‌ছানিয়া মিশন ঈদুল ফিতরে প্রতিটি অসহায় পরিবারকে সেমাই-চিনি বিতরণ করে।

লঙ্গর খানাঃ ভিক্ষুক শ্রেণী বড়ই অসহায়। সারাদিন বাড়িতে গিয়ে ভিক্ষে করে দুপুরে একমুঠো খাবার জোটে না। আদর্শ আহ্‌ছানিয়া মিশন ভিক্ষুক শ্রেণির উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রতি শুক্রবার প্রায় ২৫-৪০ জন ভিক্ষুক কে দুপুরের খাবার খাওয়ানো হয়। এছাড়াও ঈদে নতুন কাপড়, সেমাই-চিনি, কোরবানি ঈদে মাংস বিতরণ করা হয়।

আদর্শ আহ্‌ছানিয়া মিশনের কার্যক্রম:
১. প্রতি বৃহষ্পতিবার বাদ মাগরিব মিলাদ মাহফিল পরিচালনা।
২. সকল ধর্মীয় অনুষ্ঠান যথাযথ মর্যাদার সাথে পালন।
৩. মক্তবের মাধ্যমে কোরআন ও ইসলামী শিক্ষা প্রদান।
৪. গৃহহীনকে গৃহনির্মানে সাহায্যদান।
৫. প্রতিবছর শীতকালে শীতবস্ত্র বিতরণ।
৬. প্রতি ঈদে অসহায় মানুষদের মাঝে নতুন শাড়ি ও লুঙ্গী বিতরণ।
৭. ঈদ-উল-ফিতর এ গরীব মানুষের মাঝে সেমাই ও চিনি বিতরণ।
৮. প্রতিবছর বর্ষাকালে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা।
৯. একটি হোমিও চ্যারিটেবল ডিসপেন্সারির মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ।
১০. সেলাই সেন্টারের মাধ্যমে দুস্থ্য মহিলাদের স্বনির্ভর করা।
১১. শিশু একাডেমী পরিচালনা।
১২. প্রতি শুক্রবার ২০-৪০ জন ভিক্ষুককে খাবার প্রদান।
১৩. কন্যাদায়গ্রস্ত পিতাকে আর্থিকভাবে সাহায্য প্রদান।
১৪. এতিম ছেলে-মেয়েদের লেখাপড়ার জন্য আর্থিকভাবে সাহায্য প্রদান।
১৫. নিরক্ষরতা দূরীকরণে নৈশ বিদ্যালয় পরিচালনা।
১৬. স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পরিচালনা ও রক্তদানে অন্যকে উদ্ভুদ্ধ করা।
১৭. অসহায় বিধবা মহিলাদের আর্থিকভাবে সাহায্য প্রদান।
১৮. অনাথ আশ্রমের মাধ্যমে অনাথ প্রতিপালন।



যেকোন পরিমান অনুদান পাঠাতে:

আদর্শ আহ্‌ছানিয়া মিশন
লালমনিরহাট
সঞ্চয়ী হিসাব নং- ৬৫৩৮
অগ্রনী ব্যাংক, লালমনিরহাট শাখা।

বিকাশ: 01776228855 (personal)

ফেসবুক পেজ: http://www.facebook.com/AdarshaAhsaniaMission
গুগল প্লাসঃ https://plus.google.com/+AdarshaAhasania
ই-মেইল: [email protected]

সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×