somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইচ্ছে করে কেউ পতিতা হয় না !

২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোটামুটি মানের একটা রেস্টুরেন্টে খাবার খেলে নূন্যতম দরকার ২৮০ থেকে ৩০০ টাকা। আর একটি মেয়ের দেহ ভোগ করবেন? ২৫০ টাকায় সম্ভব!!!

আমরা নারীদের কতোটা সস্তায় নামিয়ে এনেছি! তাই না? তবে ভয়ঙ্কর বিষয় হল কি জানেন ? কিছু দিন আগে একটা জরিপে গিয়ে জানতে পারলাম --২৫০ টাকার মধ্যে মেয়েটি কিন্তু পাচ্ছে মাত্র ৮০টাকা! আর বাকী টাকা?

ওই যে ‘গোপনে যে বেশ্যার ভাত খায়, তার জাতের কি আসে যায়’? অর্থাৎ যারা সমাজপতি--তাদের পকেটে। সমাজের বড় বড় মাথা। যারা শাসনকর্তা। যাদের চোখ রাঙানোতে আমরা তটস্থ। যারা টিভি পর্দার সামনে বসে টক শোতে লেচকার মারেন! যারা সমাজে নীতিবান ব্যাক্তি তাদের পকেটে যায় বাকী ১৭০ টাকা।

আক্ষেপ কী জানেন? ১৭০ টাকা যারা পাচ্ছে তারা কিন্তু ঠিকই সমাজপতি। আর নিজের দেহ বিলিয়ে ৮০টাকা পাচ্ছে যে মেয়েটি--সে হচ্ছে সমাজ বিতাড়িত নষ্টা, কুলটা,বেশ্যা, বারবনিতা, পতিতা ইত্যাদি!!!

কিন্তু সেই মেয়েটির পতিতা হওয়ার পিছুনের গল্পটা কি কারো জানা আছে ?

আমার সামনে যদি এখন বিশাল বড় একটি জনসভা হয় আর সেই জনসভায় যদি আমাকে প্রশ্ন করা হয় একটি মেয়ে পতিতা হওয়ার কারন কী? আমি তখন দাঁড়িয়ে সবার সামনে জোর গলায় বলবো একটা মেয়ে পতিতা হওয়ার পিছুনে সুস্হ জ্ঞানী কয়জন শিক্ষিত পুরুষ দায়ী!

→ যারা বাসার কাজের মেয়েকে একা পেয়ে ধর্ষন করে!

→ যারা অসহায় একটি মেয়ের দূর্বলতার সুযোগ নিয়ে ধর্ষন করে!

→ যারা শিক্ষক হয়ে ছাত্রীকে ধর্ষন করে!

→যারা সমাজ সেবী বলে পরিচিত হয়ে গরীব ঘরের একটি মেয়েকে কাজ দিবে বলে এনে একাধিকবার ধর্ষন করে কোন আবাসিক হোটেল দিয়ে আসে চুক্তি করে!

→যারা ভালবাসার নামে ভোগ করে নিচ্ছে একটি মেয়ের দেহ!

এখন আপনিও বলুন কে দায়ী? আপনার দৃষ্টিগুন থেকে কে বেশি অপরাধি? কে সমাজে খারাপ কাজ বৃদ্ধি করছে ? কাকে আগে সমাজ থেকে তাড়িত করতে হবে?

আসলে কথা কি জানেন আমাদের পুরুষদের মাঝেই যত কিছু! আর এই সব শয়তান যতদিন সমাজে থাকবে ততদিন সমাজে নেক্কার জনক কাজ বাড়তেই থাকবে! আগে তাদেরকে সমাজ থেকে বের করুন যারা একটি অসহায় মেয়েকে পতিতা হতে বাধ্য করে,যারা সরলতার সুযোগ নিয়ে একটি মেয়ের সব কিছু কেড়ে নেয় !

তাই বলছি একজন মেয়েকে বেশ্যা ও পতিতা বলা আগে সমাজের সেই সব লোকের দিক খেয়াল করুন!

কারন আমাদের পুরুষতান্ত্রিক সমাজে মেয়েরা আসলেই খুব অসহায়!



এই সমাজের পুরুষরা এতটাই ভালো যে, রাতের অন্ধকারে যে পুরুষ একজন পতিতা কিংবা নারীর যোনী ভোগ করে উন্মাদ হয়ে, সেই পুরুষই দিনের আলোতে নারী কিংবা পতিতাকে ঘৃণা করে গলা ফাটিয়ে!
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:১২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ-ভারত বাণিজ্য ঘাটতি : ভারসাম্যের লক্ষ্যে বাংলাদেশে উৎপাদন ও রপ্তানি কৌশল

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:০২


ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ ও নিকটতম বাণিজ্য অংশীদার। ভৌগোলিক নৈকট্য, দীর্ঘ সীমান্ত, পরিবহন সুবিধা এবং পরস্পর-নির্ভরশীল উৎপাদনব্যবস্থার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

×