somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অমানুষ-০২

১৬ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অতএব, সুন্দরী এক মেয়েকে আম্মা পাত্রী হিসেবে পছন্দ করেন! নাম তানহা তাবাসসুম,ডাক নাম প্রিয়তী। আমিও প্রথম দেখাতেই পছন্দ করে ফেলি আর বিয়েতে রাজী হয়ে যাই!
আম্মার মেয়েকে পছন্দ হওয়ার কারণ, মেয়ে ছোট বেলা থেকেই এতিম! দাদা-দাদুর কাছে বড় হয়েছে! দাদু ও কিছুদিন হলো ইন্তেকাল করেছেন!সেই অসহায়ত্ব থেকেই আম্মার মনে ধরে যায়!

বিয়ের দিন রাতে প্রিয়তী' অনেক কান্নাকাটি করেছে আর ভাঙ্গা গলায় কি কি যেনো বারবার বলতে চেয়েছে! যদিও এসব সস্তা ইমোশন এর দাম নেই আমার কাছে, সুতরাং সেসব আমি কানেও তুলিনি!এরপর থেকেই শুরু হলো আমার সংসার জীবন!

আম্মা বিয়ের দিন আমাকে বলেছিল "বাজান, আর যাই করছ কখনো বউয়ের গায়ে হাত দিবিনা! বউ তোর বাচ্চা মানুষ, বেবাক রকমের ভুল করতেই পারে এর জন্য তুই চেইতা গিয়া বউরে মারিছ না কিন্তু!"
আম্মার কথা কিঞ্চিৎ আমলে নিয়েছিলাম বলে মনে হয়না!

কারণ, ঠিক কিছুদিনের মাথায়ই আমি প্রিয়তী কে মারি! মারার কারণ টা ছিল তার অযথা কান্না দেখে আমি খুবই বিরক্ত ছিলাম! কান্না থামাতে বললে সে কান্না না থামিয়ে উল্টো কান্নার রেশ দ্বিগুণ করে তুললো! ব্যস আমিও চটে গেলাম! এরপরেই মার শুরু!
আম্মা এসেছিল পরে আম্মাই থামিয়েছিল আমাকে!

আরো অনেকদিন আমি সামান্য বিষয় নিয়ে ঝগড়া করেও ওর গায়ে হাত তুলি।ও পড়ালেখা করতে চেয়েছিল,স্বশিক্ষিত হওয়ার একটা সুযোগ চেয়েছিল, দেইনি ওকে, দেইনি আমি সুযোগ।বরং ঘরের ভেতর একরকম বন্দী করে রেখেছিলাম। কথায় কথায় ওকে মারতাম,আত্মীয়স্বজন এর সাথে দেখা করতে দিতাম না, আশে পাশের মানুষের সাথে বেশী মিশলেও ঝামেলা করতাম। ওর খুব রান্না করার শখ ছিল,একবার রান্না সামান্য খারাপ হয়েছিল বলে ওকে বাড়ী থেকেই বের করে দিয়েছিলাম।
তখন আম্মা একটা কথা বলেছিল, আমি নাকি আর মানুষ নেই! জানোয়ার আর অমানুষ হয়ে গেছি! অমানুষ!!!

আজ আমি বুঝে গেছি "Woman is ray of Allah,she's not that earthly beloved;she is creative"

৮ই মার্চ,বিচারক রায় পড়ছেন,আমি কাঠগড়ায় দাঁড়িয়ে আছি।বিয়ের এক বছরের মাথায় ই প্রিয়তীর মামা আমার নামে মামলা করেছেন,বিবেক এর আদালতে অবশ্য আরো অনেক আগেই আমি নিজের বিচার করে ফেলেছি।এই আদালত আমাকে যাই শাস্তি দিক, ঘরে ফিরে যাওয়ার কিংবা এই সমাজের কাছে এই চেহারা দেখানোর আর কোন ইচ্ছে নেই।মানুষ হয়েও যে 'অমানুষ' এর মত আচরণ করে,তার বেঁচে থাকার অধিকার নেই।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন....

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭

সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন, যদিও এখন পর্যন্ত সফরটি চূড়ান্ত হয়নি। বাংলাদেশের সম্মতি আদায়- এক্ষেত্রে বাংলাদেশের 'কচিকাঁচা কুটনৈতিকদের' হারিয়ে ভারতীয় 'প্রবীণ কুটনৈতিকরা' জয়ী হয়েছে।

শেখ হাসিনার আমলে... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০২



আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল... ...বাকিটুকু পড়ুন

কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫২

চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!

অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

জীবন এক মরীচিকা

লিখেছেন রোকসানা লেইস, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ২:২৬


ফেসবুক এ কতজনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সবার সাথে কথা হয় না। তানিম ছেলেটি কবে থেকে ফেসবুক এ ছিল মনে নেই। একসময় সে যোগাযোগ করল আমার লেখা, পড়ার আগ্রহ দেখালো।... ...বাকিটুকু পড়ুন

×