কবিতা না ছাই ২ : নির্লিপ্ত গেরস্থ
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একে একে ঢিলে হতে থাকে নাটবল্টু,কলকব্জা
সুপ্ত গেরস্থ খাটিয়ায় চিৎ
ভাঙিয়া পড়ে দরজা,
চৈত্র-খরা বৈশাখী ঝড়ে
উড়িয়া যায় ঘর দুয়ার,
হায় গেরস্থ খাটিয়ায় শুয়ে
সপ্তম আকাশে ঘোর সওয়ার।
গেরস্থ ছিল শ্রান্ত বড়
পরাজিত ও ক্ষান্ত বড়
সীমান্তে সর্বস্বান্ত তবু
বাহিরে জলজ্যান্ত,
তবে ভেতরে রণক্লান্ত সে
প্রকৃতির প্রতি উদাসীন
তবে প্রকৃতির বড় ভক্ত সে,
হাল ধরেছিল শক্ত অতি
তাতেই অনুরক্ত যেন,
প্রকৃতির লীলা জানতো সে
তবে প্রকৃতিও তার জানতো।
গভীরে প্রবেশ করত যদি,
ভুল তার বড় ভাঙত।
কেতাদুরস্ত বাহনটি তার
জড়তায় এসে থামত।
অনতিবিলম্বে একদিন
দুর্দিন আসে ঘনিয়ে,
প্রকৃতির আদেশ ধ্বনিত
জগৎজুড়ে অনুরণন
ধরণীতল কম্পিত,
গেরস্থ তবু নির্লিপ্ত কেন!
তার কর্ণকুহর কি রুদ্ধ?
কর্ণগোচর হলেও বা কি
সে যে উদাসীন এক ভক্ত।।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক...
...বাকিটুকু পড়ুন
ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে
ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪
বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে...
...বাকিটুকু পড়ুন