somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শ্রমিক দিবসে আমরা কী পেলাম............

০২ রা মে, ২০১৪ সকাল ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ২৯।০৪।২০১৪ তারিখে একটি লেখা লিখেছিলাম “শ্রমিকদের অধিকার আদায়ে আমরা কী করছি.............”। আমি লেখায় যে আশংকা করেছিলাম ১লা মে শ্রমিক দিবসে তাই দেখতে পেলাম। তথাকথিত শ্রমিক সংগঠনগুলো তাদের চিরাচরিত নিয়মে এদিবস উপলক্ষে চাঁদাবাজী করে র‌্যালী,সমাবেশ, বক্তব্য ইত্যাদি ঠিকই দিয়েছে। কিন্তু শ্রমিকদের ভাগ্য বদলানোর মত কোন কর্মসূচী ছিলনা। বড় বড় নেতা নেতৃদের শুধু ভাষন আমরা এটা করেছি,ওটা করেছি, ওমক কিছুই করেনি। একে অন্যকে শুধু দোষারোপ ছাড়া আর কোন কিছু দেখতে পেলাম না।
আপনারা যারা নেতৃত্ব পর্যায় আছেন আপনাদের অনেক লোক শ্রদ্ধা করে সম্মান করে। অথচ আপনার যে ভাষায় কথা বলেন সেখান থেকে সাধারন জনগণ শুধু হিংসা,বিদ্বেষ ছাড়া আর কিছুই শেখেনি। আপনারা যদি শ্রমিকদের জন্য এত কিছু করেন তাহলে এদিনটিতে শ্রমিকদের বকেয়া বেতন গুলি পরিশোধ করার ব্যবস্থা করতেন, গার্মেন্টস্ দূর্ঘটনায় যারা আহত,পঙ্গু হয়েছে এদিন উপলক্ষে তাদের চিকিৎসা করার ব্যবস্থা করতেন। তা না করে শুধু কাঁদা ছোড়াছড়ি আর বায়বীয় কথা ছাড়া আর কিছুই করলেন না। একটি দূর্ঘটনা ঘটলে সাধারন মানুষ যে যেমন পারে আপনাদের তহবিলে টাকা জমা দেয় ক্ষতিগ্রস্থদের সহযোগীতা করতে। কিন্তু আপনারা সে টাকা সামান্য কিছু ‍দিয়ে টিভি ক্যামেরা আর পত্রিকায় কাভারেজ দেন। বাকী টাকা ঠিকই আপনাদের পকেটে যায়। আমরা চাইনা এরকম অধিকার। আমরা আমাদের ন্যায্য পাওনা বুঝে পেতে চাই। আমরা কারও করুনা চাইনা। আমরা চাই না আমাদের নিয়ে আপনারা শুধু রাজনীতি করেন।
আমাদের দেশের যারা শ্রমিক তারা সারাবছর পরিশ্রম করে তাদের অধিকার আদায়ের জন্য নির্দিষ্ট হারে চাঁদা দেয়। অথচ একজন শ্রমিক আহত হলে তার চিকিৎসা ব্যয় পর্যন্ত পায়না। হাসপাতালে তাদের ভর্তি করেনা টাকার অভাবে। কিছুদিন পর শ্রমিকটি বিনা চিকিৎসায় মারা যায়। অথচ প্রতি মাসে যে টাকা সে জমা দিয়েছিল শ্রমিক সংগঠন নামে সন্ত্রাসীদের সে টাকা হলে সে ভাল চিকিৎসা পেত।
আমাদের প্রত্যাশা বেশী নয়। আমরা চাই আমাদের ন্যায্য অধিকারা আমাদের ফিরিয়ে দিন। আমাদের দৈনন্দিন কাজের টাকা নিয়মিত পরিশোধ করুন,আমাদের নিরাপত্তার ব্যবস্থা করুন এটিই আমাদের প্রত্যাশা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×