somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রেজাউল করিম ফকির
ডক্টর এ.বি.এম. রেজাউল করিম ফকির, অধ্যাপক, জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগ আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় e-mail: [email protected]

বাঙ্গালী জাতির মহানায়ক গিয়াসউদ্দীন আযম শাহের সমাধিতে সমাধিসৌধ নির্মাণের জন্য অনুরোধ

১৩ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যাদের প্রচেষ্টায় বাঙ্গালী জাতির গঠন প্রক্রিয়া শুরু হয়, তাঁরা হলেন যথাক্রমে:
শামসুদ্দিন ইলিয়াছ শাহ ১৩৫২-১৩৫৮
সিকান্দার শাহ ১৩৫৮-১৩৯০
গিয়াসউদ্দিন আজম শাহ ১৩৯০–১৪১১

উক্ত মুসলমান শাসকগণ বাঙ্গলার জলাকীর্ণ ও জঙ্গলাকীর্ণ স্থানে ইতস্তত: বিস্তৃত নানা নৃগোষ্ঠী ও উপজাতিসমূহকে একত্রিত করে বাঙ্গালী জাতি গঠনের প্রক্রিয়া শুরু করেন। সে সময় বৈষ্ণব হিন্দু ধর্মীয় ও সূফী ইসলাম ধর্মীয় ভক্তিবাদী আন্দোলনের সূচনা হয়। এই আন্দোলনটি ছিলো মূলত: সাংস্কৃতিক আন্দোলন। অর্থ্যাৎ এই আ্ন্দোলনে আনুষ্ঠানিক সংস্কৃতির মাধ্যমে ধর্মগুলোর প্রচার চলতো।
এই আন্দোলন শুরু হলে ক্ষুদ্রক্ষুদ্র স্থানীয় নৃগোষ্ঠীসমূহ হিন্দু অথবা ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়। তারা তাদের পূর্ব-পুরুষদের ভাষা ত্যাগ করে অপভ্রংশকে নিজের ভাষা হিসাবে গ্রহণ করে। এই অপভ্রংশই পরবর্তীতে বাংলা ভাষায় রূপান্তরিত হয়। শামসুদ্দিন ইলিয়াছ শাহ-ই সর্বপ্রথম বিস্তীর্ণ নিম্ন-গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের রাজৈতিক নাম দেন বাঙ্গলা সালতানাত। তাঁদের কল্যাণে আমরা বাঙ্গালী হয়েছি ও বাংলা ভাষা পেয়েছি। তার আগে এ দেশের নাম রাখা হতো রাজবংশের নামে, যেমন- পাল সাম্রাজ্য ও সেন সাম্রাজ্য ইত্যাদি।

তাঁদের অনেকের সমাধি তৎকালীন বাঙ্গলার রাজধানী গৌড়ে অবস্থিত। কিন্তু তাঁদের একজন হলেন- গিয়াস উদ্দিন আজম শাহ (রাজত্বকাল ১৩৯০-১৪১১)। তিনি সমগ্র বাঙ্গলা (পূর্ববঙ্গ +পশ্চিমবঙ্গ)-এর শাসক ছিলেন। এই পরাক্রমশালী মুসলমান শাসক সোনারগাঁ-এর এক নিভৃত পল্লীতে এক সামধিতে অযত্নে অবহেলায় শুয়ে আছেন। ইতিহাসের পরিক্রমায় মানুষ ইতিহাস ভুলে যায়।

আমি ১৯৮০-এর দশকে যখন সোনারগাঁও পরিদর্শনে যাই, তখন দেখতে পাই স্থানীয় লোকজন তাঁকে পীর হিসাবে মান্য করছে, তাঁর সমাধির পাশ দিয়ে অতিক্রমকারী লোকজন রিকশা থেকে নেমে জুতা হাতে নিয়ে হেঁটে যাচ্ছে।

উক্ত সমাধিতে একটি সমাধি সৌধ নির্মাণ করা হলে, বাংলাদেশের নতুন প্রজন্মের মধ্যে ইতিহাস সচেতনতা বৃদ্ধি পাবে।

কাজেই, এই বাঙ্গালি জাতির এই মহানায়কের সমাধিতে একটি সমাধিসৌধ নির্মাণ করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০২১ রাত ১০:২৬
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×