somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রেজাউল করিম ফকির
ডক্টর এ.বি.এম. রেজাউল করিম ফকির, অধ্যাপক, জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগ আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় e-mail: [email protected]

বাংলা ভাষার অধ:পতন

২৭ শে মার্চ, ২০২১ দুপুর ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৭৫৭ সালে বাঙ্গলায় নওয়াবী শাসনের পতনে বি-বাঙ্গালীআয়ন প্রক্রিয়া শুরু হয়। যার ফলশ্রুতিতে হিন্দু-মুসলমান বিভেদের সৃষ্টি হয়। এতোদিন বাংলা ভাষার বিকাশ হয়েছে হিন্দু ও মুসলমান উভয়ের সম্মিলিত প্রচেষ্টায়। কিন্তু ইংরেজগণ ক্ষমতায় অধিষ্ঠিত হলে বাংলা ভাষার বিকাশে মুসলমানদের ভূমিকা আড়াল হয়ে যায়। দৃশ্যপটে অবির্ভূত হয় ইংরেজগণ এবং হিন্দু ও ইংরেজদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলা ভাষার শ্রীবৃদ্ধি ঘটতে থাকে। ইংরেজগণ বিজাতীয় হলেও এই প্রক্রিয়ায় ইংরেজদের ভূমিকা ছিলো সবসময়ই ইতিবাচক। কারণ ছিলো রাজনৈতিক। সালতানাত-ই-বাঙ্গালা প্রতিষ্ঠিত হওয়া থেকে বাংলা ভাষার যে পরিপুষ্টি ও বিকাশ শুরু হয় তা ব্যাহত না হয়ে চলতে থাকে, যা ভাটা পড়ে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের বিরক্তি থেকে ইংরেজগণ ১৯১১ সালে ব্রিটিশ ইণ্ডিয়ার রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তর করে। ফলে হিন্দুস্থানী বুলির উন্নয়নে হাওয়া লাগে। এতোদিন সমৃদ্ধ ভাষা হিন্দুস্থানী বাংলা ভাষার সমান তালে ছিলো। কিন্তু রাষ্ট্রীয় পৃষ্টপোষকতা ছাড়া এতোদিন যে হিন্দুস্থানী ভাষা ছিলো অপাংক্তেয়, তা নতুন রাজধানীর কল্যাণে সমৃদ্ধ হতে থাকে। দৃষ্টপটে আবির্ভূত হয় উর্দুর ভগ্নী ভাষা হিন্দী ভাষা। সেই হিন্দী ভাষার পালে যে হাওয়া লেগেছে, সে হাওয়ায় গতিপ্রাপ্ত হয়ে হিন্দী বর্তমানে সর্বভারতীয় ভাষায় রূপ নিচ্ছে। বর্তমানে হিন্দী একটি আধিপত্যবাদী ভাষায় পরিণত হয়ে, অপরাপর ভাষার উপর মর্যাদা ও কার্যকারিতায় প্রতিষ্ঠিত হতে চলেছে। আর বাংলা ভাষা এখন বিভাজিত বাঙ্গলায় আরবি, ইংরেজি ও হিন্দী ভাষার প্রভাব বলয়ে অনুবর্তীত হয়ে গঠন, মর্যাদা ও প্রায়োগিকতায় অধ:পতিত হচ্ছে

পাদটীকা:
স্বাধীনতার রজত জয়ন্তীতে আমরা বিদেশি ভাষায় খুশী। ইংরেজি ভাষাকে বাংলা ভাষার উপর প্রতিষ্ঠা করে খুশী। বিদেশি প্রধানমন্ত্রীর হিন্দী বাণী শুনে যেনো আরও খুশী। এখন প্রশ্ন হলো যে- স্বাধীনতার হীরক জয়ন্তী পালনকালে আমাদের দেশের প্রধানমন্ত্রী ইংরজি বা হিন্দী ভাষায় জাতির উদ্দেশ্যে ভাষণ না দিলে, দেশের মানুষ নাখোশ হবে নাতো?
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০২১ দুপুর ১:০৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

×