
জাতি, রাষ্ট্র, প্রজাতন্ত্র, রাজ্য ও সাম্রাজ্য
তার সাথে আছে
জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সাম্যবাদ, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ
জাতীয়তাবাদ অত্যন্ত মন্দ একটি আদর্শ- এই ধারণাকে সম্বল করে এ প্রজন্মের অনেকেই ফেসবুকে লেখালেখি করছেন। এই ধারণারটির প্রচারকের অন্যতম হলেন- একজন তুখোড় বাগ্মী আধ্যাপক। তিনি জাতীয়াবাদ আদর্শের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এবং তিনি ও তাঁর পারিষদগণ যাঁকে গুরু মানেন তাঁর নাম হলো-Benedict Anderson। Benedict Anderson-এর মতে জাতি হলো- an imagined community অর্থ্যাৎ একটি কল্পিত মানব সমাজ। কিন্তু তাঁর এই সংজ্ঞার বাইরেও জাতি বর্ণনাকারী আরো সংজ্ঞা রয়েছে। তাঁর এই সংজ্ঞাকে সত্য মেনে নিলে জার্মানীর যুদ্ধবাজ নেতা হিটলার ছিলেন জাতীয়তাবাদী নেতা। আর শ্রীমান নরেন্দ্র দামোদরদাস মোদী একজন হিন্দু জাতীয়তাবাদী নেতা। সেই জন্যই বাংলাদেশে Benedict Anderson-কে সত্য মানেন যাঁরা তাঁরা জাতীয়তাবাদকে মন্দ আদর্শ বলে ব্যাখ্যা করে থাকেন।
কিন্তু তাঁদের অনুসৃত জাতীয়তাবাদের এই সংজ্ঞায় কিছুটা মিশেল আছে; সেখানেই গোলমালটার প্রাণভোঁমর। সেই মিশেলটা হলো জাতীয়তাবাদের সাথে সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদের মিশেল।
জাতীয়তাবাদ হলো মূলত: কোন জাতির জাতিসত্বা থেকে উৎসরিত আদর্শ বিশেষ। অর্থ্যাৎ জাতিসত্বা বিরাজমান না থাকলে জাতীয়তাবাদ উৎসরিত হবে না। তবে জাতিসত্বার অস্তিত্ত্বের কারণে কোন জাতি সংগঠিত হয়ে, সেই জাতির পরিসীমার মধ্যে অন্যান্য নৃগোষ্ঠী ও ক্ষুদ্র জাতিকে করায়ত্ব করতে হলে জাতীয়তাবাদের সাথে সম্প্রসারণবাদ ও আধিপত্যবাদ মিশেল দেয়া হয়। জাতীয়তাবাদের যতটুকু উপরি যোগ করা হয় তার উপজাত হিসাবে পরিস্ফৃট হয় শোষণ ও নির্যাতন। আমাদের সামনে তাঁর উদাহরণ হলো-বার্মা, চীন ও ভারত।
অনুরোধ: জাতীয়তাবাদকে মন্দ আদর্শ হিসাবে প্রচারকারী বুদ্ধিজীবিদের এই বার্তাটি পৌঁছে দিবেন।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০২১ দুপুর ১২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



