বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অর্ধশত বছর টিকে আছে। এ দেশ আরো অর্ধশত বছর বা এক শতাব্দী টিকবে তো? প্রশ্নটি আমার নয়, প্রশ্নটি করেছেন স্বাধীনতার রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত এক সভায় একজন টিভি ব্যক্তিত্ব। এমন প্রশ্ন যিনি করেছেন, তিনি নিশ্চয়ই ভেবেচিন্তে করেছেন। হয়তো তিনি খারাপ একটা কিছুর আভাস পেয়েছেন।
যারা মনে করেন - রাষ্ট্র হলো একটি বৃহৎ কর্পোরেট প্রতিষ্ঠান আর স্কয়ার ও বসুন্ধরা ক্ষুদ্র ক্ষুদ্র কর্পোরেট প্রতিষ্ঠান, তারা বিষয়টি কীভাবে নিবেন? তারা তো মনে করেন, যে রাষ্ট্র ভালো সেবা দেয়, সে রাষ্ট্রই আমার রাষ্ট্র। আমার মেধা, যোগ্যতা ও অর্থশক্তি আছে, তাই আমি মন্দ কর্পোরেট পরিচালিত রাষ্ট্র থেকে ভালো কর্পোরেট পরিচালিত রাষ্ট্রে বাসস্থান গড়বো। ব্যাপারটি এমন যে, সিলেটের সেবা পছন্দ হলো না, তাই ঢাকায় এসে বসবাস করবো।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০২১ বিকাল ৫:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




