বাংলাদেশে ইসলাম ধর্মীয় রাজনৈতিক আন্দোলনের মূল প্রেরণা ও শক্তি
০৮ ই জুলাই, ২০২১ বিকাল ৫:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অনেকগুলো ইসলাম ধর্ম পন্থী রাজনৈতিক দল রয়েছে। এসব দলের অনেকগুলো নির্বাচন বা বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে ইসলামী শাসনতন্ত্র বা শ'রীয়া শাসন কায়েম করতে সচেষ্ট। এসব দলের রয়েছে নিজস্ব রাজনৈতিক ইশতেহার। কিন্তু এসব দল আবার পরস্পর আদর্শিক দ্বন্দ্বে লিপ্ত। এসব দলের মধ্যে কোনো কোনোটি সশস্ত্র বিপ্লব সংঘটনে আগ্রহী। এসব দলের মূল রাজনৈতিক প্রেরণা ও শক্তি হলো জিহাদ। এ দলগুলো মনে করে জিহাদের মাধ্যমে শহীদ ফরমাইলে, ইহলোক ত্যাগ করে সরাসরি জান্নাতে প্রবেশ করা যায়। অপরপক্ষে, স্বাভাবিক মৃত্যু হলে ঈমানদার বান্দা হওয়া সত্ত্বেও কিয়ামত সংঘটন ও হাশর অনুষ্ঠান ইত্যাদি কার্যক্রম সম্পন্ন হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করা যাবে না। সে বিবেচনায় একজন নেককার মুমিন ও আল্লাহওয়ালা বান্দাকে বেহশত প্রাপ্তি পর্যন্ত কোটি কোটি বছর বারযাখে অবস্থান করতে হয়। কিন্তু একজন শহীদকে বারযাখের অন্তবর্তীকালীন রূহানী জীবনে অবস্থান করতে হয় না। তাই জিহাদে শহীদগণ কোনো প্রকার বিলম্ব ব্যতীত সরাসরি জান্নাতের অনন্ত সুখ লাভ করে। শহীদের এই মর্যাদা ইসলামী আন্দোলনে ব্যপৃত যুবক যুবতীর কাছে এক অনন্য প্রেরণা। সেজন্য ইসলামী আন্দোলনের নেতৃত্ব মনে করেন যে,
ইসলামী দলগুলোর আন্দোলন আপাত দৃষ্টিতে দুর্বল মনে হলেও, ইসলামী বিপ্লব শুরু হলে লক্ষ লক্ষ তৌহিদী যুবক যুবতী জিহাদের জন্য প্রস্তুত হবে। তখন দুর্বল ইসলামী দলগুলো আর দুর্বল থাকবে না। তখন বিপ্লবী ইসলামী দলগুলো ক্ষু্দ্র থেকে বৃহৎ এবং বৃহৎ থেকে বৃহত্তর হিসাবে কলেবরে বৃদ্ধি হতে থাকবে।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০২১ বিকাল ৫:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন