দাদার নাম ছিলো সউদ। সেই সূত্রে নাতিরা দেশের নাম রাখলো সউদি আরব। এখন আবার তাঁর পুতি-থুতিরা মিলে আল্লাহর ঘর নিজেরা দখল করে হজ্ব পালন করতে যাওয়া হাজীদের কাছ থেকে ব্যবসায়ি ফাঁদ পেতে মাথাপিছু লাখ টাকা করে পকেট কাঁটে। কিন্তু এই বিষয়টি মানতে চায় না ইয়েমানী, মিশরীয় আর ইরানীরা। সেজন্যই এইসব নাতি-পুতি-থুতিরা মিলে কাউকে ক্ষমতা থেকে নামায় এবং কাউকে ক্ষমতা থেকে নামাতে ভয়ভীতি দেখায় অথবা ক্ষমতা থেকে নামাতে মিসাইল ছুঁড়ে আর বোমা মারে। মিশরে ইখওয়ানুল মুসলিমিন নেতা মুরসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় মিশরের রাষ্ট্রপতি হলেন। কিন্তু এই নাতি-পুতি-থুতিরা ইসরায়েল আর আমেরিকার সাথে মিলে তাঁকে ক্ষমতা থেকে নামিয়ে নিশ্চিহ্ন করে দেয়। কিন্তু আমাদের দেশের আজহারী, নিজামী, গুনবী, সাঈদী, বাবুনগরী বং কাসেমী ইত্যাদি উলামা-মাশায়েখগণের কারো কোনো ওয়াজে এইসব নাতি-পুতি-থুতিদের বিরুদ্ধে কোনো কথা বলতে শুনা যায় না।
কারণ এসব নাতি-পুতি-থুতিদের বিরুদ্ধে বললে যে, থলের বিড়াল বেরিয়ে যাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


