থাইলেন্ডের জঙ্গলে যথন বাংলাদেশী যুবকদের লাস পাওয়া যায়, তখন ফেবুতে একটা কবিতা লিখেছিলাম, কবিতার বিষয়বস্তু ছিল, উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশ যে ইর্ষনীয় রেটিং দেখায় তা আমাদের বিভ্রন্ত করে ? তা না হলে, কেন এদেশের যুবকরা জীবিকার তাগিদে পালিয়ে অন্য দেশে গিয়ে লাস হয়ে যায় ?
তখন আমার কয়েকজন বন্ধু ক্ষোভ প্রকাশ করে। সরাসরি জিজ্ঞেস করেছে,“দেশের যে উন্নয়ন হচ্ছে, তা কি আমি অম্বীকার করছি ?’ দু’একজন আবার এক কাঠি বাড়া, তারা আমার ফেবুর ওয়ালে অশ্লিল পোস্টিং দিয়ে দিল !
কাল ময়মনসিংহে যাকাতের কাপড় নিতে গিয়ে ২৭ জন পদদলিত হয়ে মারা গেছেন ? - বন্ধুরা এবার কী বলবেন ?
না, আমি অস্বীকার করছে না, হ্যাঁ দেশের উন্নয়ন হচ্ছে। কিন্তু সেই উন্নয়নের সুফল দেশের প্রান্তিক জনগুষ্ঠির কাছে পৌঁছায় না। সব মালয়েশিয়ার সেকেন্ড হোম আর সুইস ব্যাংকের একাউন্ট খেয়ে ফেলছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


