somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিউজিল্যান্ডই তাসকিনকে নিষিদ্ধ করল !

২২ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবাক হচ্ছেন ? হবারই কথা।
অস্ট্রেলিয়া ও ইন্ডিয়াকে হারিয়ে নিউজিল্যান্ড ডেত্থ গ্রুপের সমিকরণটাই জটিল করে দিল। অস্ট্রেলিয়া বা ইন্ডিয়া আরেকটা ম্যাচে হারলেই তাদের সেমিফাইনালে ওঠা কঠিন হয়ে যাবে। এমন অবস্থায় তারা কোন রিক্স নিতে চায়নি। কারণ তারা জানে, তাসকিন এখন ফের্মের তুঙ্গে আছে, তার সাথে মোস্তাফিজ যোগ হলে বাংলাদেশের পেস আক্রমন ভয়ংকর হয়ে ওঠবে।
সে ক্ষেত্রে অস্ট্রেলিয়া যেমনতেমন ভারত যদি বাংলাদেশের কাছে হেরে সেমিফাইনালের আগেই বিদায় নেয়। অমনি এই টুর্নামেন্টের বিজ্ঞাপনদাতারা পিছু টান দিবে। তখন আইসিসির সোনার ডিম দেয়া এই টি-২০ টুর্নামেন্ট সোনর ডিম না অশ্বডিম্ব দিবে। এটাই তিন মোড়লের মাথা ব্যথার কারণ। কেননা এই টুর্নামেন্ট থেকে উপার্জিত অর্থের একটা বড় অংশ এই তিন মোড়ল, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া ও ইংল্যান্ডের পকেটে যাবে। তাই যেভাবেই হোক বড় দলগুলোকে বিশেষ করে ইন্ডিয়াকে ফাইনাল পর্যন্ত না হলেও অন্তত সেমিফাইনাল পর্যন্ত নিতে হবে।
আমি অবাক হব না যদি নিউজিল্যান্ড বাংলাদেশ ম্যাচের আগে আইসিসি তাসকিনের নিষেধাজ্ঞা স্থগিত করে ! কারণ ভারতের সেমিফাইনালে যাওয়ার জন্য যদি নিউজিল্যান্ডের পরাজয়টা প্রয়োজন হয়, তাহলে ধরে নেন তাসকিন ফিরছে । ( বাংলাদেশও স্থগিতের আবেদনটা করে রেখেছে !! )
অনেকে অবশ্য বলছেন, এশিয়া কাপের সময় তাসকিনের হাতে ধনির মন্ডুর ছবিটাই তসিকিনের নিষিদ্ধ হবার মূল কারণ। ভারতীয় মিডিয়তো এটাকেই প্রতিষ্ঠিত করতে ওঠে পড়ে লেগেছে।
আমার কিন্তু তা মনে হয় না। অই ছবিটা শুধু ইন্ডিয়ার ক্যাপ্টেনকে অপমানর করেছে। আর গত বিশ্বকাপের সময় যে তারা মওকা মওকা দিয়ে পুরো বাংলাদেশটাকেই অপমান করেছিল ?
সেটা ?
আমার মনে হয়, ছবিটা একটা কাকতালীয় ঘটনা, যেটা তাদের পক্ষে গেছে । আর ভারতীয় কর্পোরেট কোম্পানীগুলো ছবিটাকে ফুলিয়েফাঁপিয়ে প্রচার করে ভারতীয় সব দর্শককেই তাসকিনের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে, যাতে তাদের আসল ষর্যন্ত্রটা আড়ালে থাকে। আমার কেবলই মনে হয় আজকের তাসকিন নাটকের বীজ হয়তো বোপন করা হয়েছিলে অই ছবির মাধ্যমে । কারণ কুখ্যাত শ্রীনিবাস ও তার গ্যাং যারা তিন মোড়লের প্রবর্তক তারাতো আর বসে নেই।
আচ্ছা কেও একটু তদন্ত করে দেখে না কেন অই ছবিটা কোন আইডি থেকে ফেবুকে পোষ্ট করা হয়েছিল ?
একটা বিষয় ভেবে কষ্ট হয় । ক্রিকেট নিয়ে রাস্ট্রপ্রধানদের ঝগড়া তর্কবিতর্ক নতুন নয়। তাসকিনের ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী নীরবেই রলেন। তাসকিন নিষিদ্ধ হবার সাথে সাথে তিনি যদি আইসিসিকে বলতেন, ‘তাসকিনের স্থগিতাধেষ স্থগিত করো, না হলে বাংলাদেশ টিমকে ফেরত নিয়ে আসব।’ তাহলে ঘটনা অন্যরকম হতো।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×