মুশফিক পর পর দু চারে খেলা নিজেদের করে নিল। তখন ধনি ক্রিজর মাঝে দাঁড়িয়ে পান্ডেকে নিয়ে আলোচনা করতে শুরু করে। একটু বেশি সময় নিয়েই আলোচনাটা করল । আর ক্রিজের দুই পাশে দুই ভায়রাভাই নিঃসঙ্গ দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকল। ধনি ঠিক এটাই চাইছিল অপেক্ষায় অপেক্ষায় মুশফিকের মনোযোগটা নষ্ট হোক, ধৈরযহারা হোক। হোলোও তাই।পান্ডে ৪র্থ বলটা স্লোয়ার ফুলটজ দিল। মুশফিক ভাবলো আর অপেক্ষা থাকার দরকার কি, এক বলেই শেষ করে দেই। পরিনামে ক্যাচ।
আবার ধনি ক্রিজের মাঝে দাঁড়িয়ে একই কৌশল করল।মাহমুদুল্লাহ ও সুভাগত ক্রিজের দুই পাশে নিঃসঙ্গ দাঁড়িয়ে রইল। পান্ডের ৫ম বল আবার স্লোয়ার ফুলটজ । এবার মাহমুদুল্লাহও এক বলে খেলা শেষ করে দিতে চাইল, পরিনাম, আবার ক্যাচ।
এবার ক্রিজের দুই পাশে সুভাগত ও মোস্তাফিজ। ধনি আবার ক্রিজের মাঝে দাঁড়িয়ে একই কাজ করল।পান্ডে তার ৬ষ্ঠ বলটা করল, মোস্তাফিজ দৌড় দিতে দেরি করে ফেলল। এবার খেলাই শেষ।
৩৯ ওভার ৩ বল বাংলাদেশ খেলল, আর শেষ তিনটা বল ধনি খেলালো, তাতেই হেরে গেলাম।
তবে, কেয়ামত পর্যন্ত পৃথিবীতে যত ক্রিকেট একাডেমি হবে, সেখানে শিক্ষার্থীদের এই তিন বলের ফুটেজ দেখিয়ে শিখানো হবে - মনস্তাত্ত্বিক ভাবে কিভাবে হারা খেলা জেতা যায়। কিভাবে খেলার ফল নিজেদের পক্ষে আনা যায়। দুঃখের বিষয়, সেখানে ধনিকে মহানায়ক হিসেবে দেখানো হবে, আর আমাদের দুই ভায়রা ভাইকে বোকা খেলোয়ার হিসেবে দেখানো হবে।
কাল সারাটা রাত ঘুম হয় নি, অনেকেরই হয়তো নি।
কষ্ট, অনেক কষ্ট ।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



