: যা বলছেন, সুস্থ মস্তিষ্কে বলছেন তো ?
: জ্বী আমি সুস্থ মস্তিষ্কেই বলছি ।
: আপনার ছেলে প্যাথেদ্রিন ইউজার, আর আপনি তাকে বাইক কিনে দিতে চাচ্ছেন ?
: কেন কিনে দিতে চাই বুঝেন না ? মেয়ের বয়স ৩০ হয়ে যাচ্ছে, বিয়ে দিতে পারছি না, সবাই বলে নেশাখোরের বোন । সমাজে মুখ দেখাতে পারি না, সবাই বাঁকা চোখে তাকায় । সন্তান তো, নিজ হাতে মারতে পারি না । তাই, বাইক কিনে দিলে এক্সিডেন্ট করে যদি মারা যায় !
এটা এক নেশাগ্রস্থর বাবার করুন গল্প।
এ দেশে এরকম ৭০ লক্ষের বেশি নেশাগ্রস্থ আছে । প্রতিদিন আরও ৫০০০ জন নতুন করে নেশায় আশক্ত হচ্ছে ।
( উপরের কথাগুলো আরিফ আর হোসেনের স্টেটাসে রাজ বাবুর কমেন্ট )
আমি ভাবি - এই ৭০ লক্ষ ক্রেতার হাতে নেশা পণ্য পৌঁছে দেয়ার মূলে কতজন গডফাদার আছে ? ৭০ জন, না তারও কম ?
আচ্ছা, আপনারা কেউ কি মাসুদ রানার অফিসের এড্রেস জানেন, যার লাসেন্স টু কিল আছে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




