আলোচিত চলচ্চিত্র ‘ডুবসাঁতার’ আসছে ঈদের দ্বিতীয় দিন সকাল ১১.১০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে। চলচ্চিত্রটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেন নূরুল আলম আতিক। চিত্রগ্রহণে রয়েছেন রাশেদ জামান। সম্পাদনা করেছেন মাকসুদ হোসাইন, সামির আহমেদ ও আলী নাকীর সানি। আবহ সঙ্গীত পরিকল্পনা করেছেন ভিক্টর, অনম বিশ্বাস ও পিন্টু ঘোষ। ৯২ মিনিট দৈর্ঘ্যর এ চলচ্চিত্রটি ডিজিটাল ফরমেটে তৈরি।
রেণু নামের এক সাধারণ মেয়ের গল্প ‘ডুবসাঁতার’। রেণুর স্বপ্নময়তা, সংবেদনশীলতা ঢাকা পড়ে আছে সংসারের কষ্টকর বাস্তবতায়। পরিবারের দায়দায়িত্ব পালন করতে যেমন তাকে বাইরে বেরোতে হয়, তেমনি তাকে হতে হয় অন্ধ ভাইয়ের চোখটিও। নিজের প্রাণের দিকে চোখ ফেরালে জোটে সনাতন সমাজের চোখ রাঙানি। তবু রেণুর জীবনে আবারো প্রেম আসে, যে প্রেম তাকে সর্বনাশের পথে টেনে নেয়। রেণু হাল ছাড়ে না, অনেক বিপন্নতার মাঝেও সে প্রতি মুহূর্তে সংগ্রাম করে চলে। রেণু ভেঙে পড়ে, কিন্তু শেষ হয়ে যায় না। আমাদের রেণুদের ফের পথচলা শুরু করতে হয় সংসারের প্রয়োজনে।
চলচ্চিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, শেহজাদ চৌধুরী, অমোক ব্যাপরী, ওয়াহিদা মল্লিক জলি, শাহরিয়ার শুভ, বোংশু হোর, শ্রাবস্তী দত্ত তিন্নি, স্বাধীন খসরু, সুষমা সরকার, স্বাগতা, অপু কাজী, শাহরিয়ার ফেরদৌস সজীব, শামীম ভিস্তি, মীম, আফ্রোদিতি কাকলি, জুনায়েদ হালিম, স্বর্ণা, এজাজ বারী, রফিকুল ইসলাম, ডা. তানিয়া বুলবুল কিটি, সাদনিমা, কুনাল প্রমুখ।
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।