হিজাব কেন জরুরী ?
ইদানিং কলেজ ভার্সিটিতে কিছু মেয়েদের হিজাব পরিধান করতে দেখা যায় ? এর সংখ্যা প্রতিদিনই বাড়ছে ! কিন্তু কেন?
ধর্মীয় চিন্তা থেকে নাকি হিজাব করে যা ইচ্ছা তাই করা যায় সেই জন্য ?
মেয়ে বড় হচ্ছে তাকে হিজাব করার তাগিদ রাস্তার মানুষ দিবে না এটা বাবা মাকেই দিতে হবে। কিন্তু হিজাবের তাগিদটা বাবা মায়েরা কখন বোঝে??
ছোট বেলা থেকে জিন্স, শর্টস, টাইট পোশাক নিয়ে ঢং ঢং করে বাইরে যাওয়া মেয়েটা একদিন যখন বাইরে থেকে এসে ফুফিয়ে ফুফিয়ে কাঁদে বাবা মা জিজ্ঞেস করে কি হয়েছে, উত্তরে মেয়ে জানাবে, “অমুক অমুক রাস্তায় আজে বাজে কথা বলেছে”।
তখনই বাবা মা মার্কেটে ছুটে গিয়ে কিনে আনে একটা কালো বোরখা। মেয়ের নিরাপত্তার বলয়। এই বলয় এতদিন কোথায় ছিল??
উন্মাতাল যৌবনের রঙিন ঘুড়ি ইচ্ছেমত উড়ানো এই মেয়েগুলো তাই পর্দা শিখে না শিখে গায়ে একটা কালো বোরখা চাপাতে।
এই বোরখা তাকে ছেলে বন্ধুর সাথে মাখামাখি থেকে বিরত রাখতে পারেনা, পার্কের বেন্সে বসে ডলাডলি থেকে বিরত রাখতে পারেনা, সাইবার ক্যাফের একটু আড়ালেই চারপাশের মানুষের সামনেই ছেলে বন্ধুর চাহিদা পূরণ করতে এই বোরখা নিমিষেই গড়িয়ে পড়ে...
এতকিছু আমাদের বাবা মায়েরা জানেনা তারা শুধু জানে মেয়ে নিরাপদ, পর্দার ভেতর আছে। দুর্ভাগা বাবা মায়েদের হুঁশ ফিরে যখন আদরের মেয়েটা ধর্ষিত হয় তার বন্ধুদের হাতেই, আদরের মেয়ের সাথে বাবা মায়েরাও চোখের পানি ফেলে যখন কয়েক মিনিটের একটা ভিডিও কিংবা কয়েকটা স্থিরচিত্র মানুষের মোবাইলে মোবাইলে শোভাবর্ধন করে।
কালো বোরখা আপনাদের মেয়েদের রক্ষা করতে পারেনি আপনাদের জবাবদিহিতা থেকেও রক্ষা করতে পারবে না প্রিয় বাবা মা।
সন্তানের অন্তরে যান, জীবনের শুরু থেকেই তার অন্তরের পরিচর্যা করুন। তাকে শেখান আত্মসম্মানবোধ, তাকে শেখান ইসলামের আখলাক, তাকে শেখান পর্দা |
(আংশিক সংগৃহীত)
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৪ সকাল ৯:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



