somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রেদওয়ান কাদের
সারা বাংলাদেশটা শান্তিতে ভরে যাক

লোভ-লালসা মানুষকে এভাবেই অন্ধ ও নির্বোধ করে দেয়!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এক ব্যক্তি একটি ময়না পাখি পাকড়াও করল । পাখিটি তাকে বলল, ওহে ! তুমি আমাকে পাকড়াও করলে কেন ? লোকটি জবাব দিল, আমি তোমাকে যবেহ করে মাংস খাওয়ার জন্য পাকড়াও করেছি । তার কথা শুনে পাখিটি বলল, আমার গোশত যেমন তোমার তৃপ্তিকর হবে না, তেমন তোমার ক্ষুধাও মিটবে না; বরং তুমি তার চেয়ে আমার নিকট থেকে তিনটি উপদেশ শুনে নাও, যা তোমার জন্য বহু উপকারে আসবে । তার একটি উপদেশ শুনাব আমি তোমার করতলে অবস্থান কালে । দ্বিতীয়টি শুনাব আমি তোমার হাতে থেকে উড়ে গিয়ে বৃক্ষ শাখায় বসে । আর তৃতীয় উপদেশটি শুনাব পাহাড় চূড়ায় স্থান লাভের পর । তখন লোকটি বলল, আচ্ছা এবার তোমার প্রথম উপদেশটি শুনাও ।

প্রথম উপদেশ: পাখিটি বলল, শোন, যখন কোন কিছু তোমার হাত ছাড়া হয়ে যায় তখন আর তজ্জন্য কোন আক্ষেপ করবে না ।

দ্বিতীয় উপদেশ: অতঃপর পাখিটি লোকটির হাত থেকে মুক্ত হয়ে বৃক্ষ শাখায় বসে বলল, যা কখনও হয় না বা হতে পারে না, তা হয় বা হতে পারে বলে বিশ্বাস করবে না; ।

তৃতীয় উপদেশ: একথা বলে পাখিটি বৃক্ষ শাখা থেকে উড়ে পাহাড় চূড়ায় পৌছে বলল, ;হে হতভাগা নির্বোধ ! যদি তুমি আমাকে যবেহ করতে তাহলে আমার উদরে দুটো মোতি পেয়ে যেতে । মোতি দুটোর ওজন হবে বিশ মেছকাল।

লোকটি পাখিটির মুখে একথা শুনে আক্ষেপ করে বলল, যা হবার হয়ে গেছে । তুমি আমাকে আরও কিছু উপদেশ দাও । পাখিটি বলল, তোমাকে আর উপদেশ দিয়ে কি হবে ? তুমি তো ওয়াদা ভঙ্গ কর । আমি কি বলিনি, যদি কোন কিছু হাতছাড়া হয়ে যায় তজ্জন্য আক্ষেপ করো না । আমি তোমার হাত থেকে বেরিয়ে যাওয়ার পর তুমি আক্ষেপ করলে কেন ? আর আমি বলেছিলাম, যা হয় না বা হতে পারে না, তা হয় বা হতে পারে বলে কখনও বিশ্বাস করবে না । আসলে তো আমার গোশত রক্ত ও পর-পালক সবকিছু মিলিয়েও বিশ মেছকাল হবে না । তাহলে আমার পেটে বিশ বিশ চল্লিশ মেছকাল ওজনে দুটো মোতি থাকবে একথা তুমি কিভাবে বিশ্বাস করে নিলে ? একথা বলেই পাখিটি পাহাড় চূড়া থেকে উড়ে অন্যত্র চলে গেল ।

শিক্ষা: ঘটনাটি মানুষের সীমাহীন লোভ-লালসার একটি উত্তম দৃষ্টান্ত । যে লোভ-লালসা মানুষকে এভাবেই অন্ধ ও নির্বোধ করে দেয়, যাতে করে তারা বাস্তব সত্যকেও বুঝার ক্ষমতা হারিয়ে ফেলে । লোভ-লালসামুক্ত হয়ে থাকতে পারলে আমাদের দেশটা শান্তিতে ভরে যেত।

[সূত্রঃ মুকাশাফাতুল ক্বুলূব কৃত ইমাম গাজজালী রহমাতুল্লাহে আলাইহি]
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×