somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামী লীগের সচ্ছল নেতাকর্মীরা ভিক্ষুকের তালিকায় নাম লিখিয়েছে!!!

২৬ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এটা মন-মানষিকতার বিষয়। সবাই একরকম নয়। লোভ সবাই সামলাতে পারেনা। ১০ টাকার চাল নিয়ে বিভিন্ন রকম যালিয়াতির পর এবার ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচিতেও একই কাণ্ড ঘটছে। ভিক্ষুকদের পুনর্বাসনের অর্থ আত্মসাতের লক্ষ্যে যশোরের মণিরামপুর উপজেলার একটি গ্রামে আওয়ামী লীগের সচ্ছল নেতাকর্মীরা ভিক্ষুকের তালিকায় নাম লিখিয়েছে। ফলে বাদ পড়েছে প্রকৃত ভিক্ষুকরা। আজকের কালের কন্ঠ অনলাইনে এসেছে ঘটনাটি।

সম্প্রতি মণিরামপুর উপজেলা প্রশাসন এই তালিকা ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। তাতে দেখা গেছে, আওয়ামী লীগ নেতা, সচ্ছল ব্যক্তি এবং একই পরিবারের একাধিক সদস্যকে ভিক্ষুক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। জামালপুর গ্রামের একই পরিবারের তিন সদস্য হানিফ গাজী, কামরুল গাজী ও ইসাহাক গাজীর স্ত্রী রাবেয়া গাজী ভিক্ষুকের তালিকায় আছেন। এর মধ্যে হানিফ গাজী স্থানীয় খেদাপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি। তাঁর দুই ছেলে রেজাউল ও আমিনুর বিদেশে থাকেন। রাবেয়ার স্বামী ইসাহাক গাজী ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। কামরুল গাজী যুবলীগকর্মী। জামালপুর বাজারে কামরুল গাজীর একটি দোকান রয়েছে। এই তিনজন সম্পর্কে চাচা-ভাতিজা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন, ‘একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মীরা সরেজমিন বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষুকদের তালিকা করেছে। এই তালিকায় ভুল হওয়ার কথা নয়। ভিক্ষুকের বাইরে তালিকায় কারো নাম আসার প্রমাণ পেলে সেই নাম বাদ দেওয়া হবে।’

এই হলো অবস্থা। প্রশাসন সরেজমিন বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষুকদের তালিকা করেছে নাকি দলীয় পরিচয় জেনে ভিক্ষুক এর তালিকা তৈরী করেছে তা সহজেই বোঝা যায়।

এই শ্রেণীর মানুষগুলোর মানষিকতা পরিবর্তন জরুরী। তা নাহলে বাংলাদেশের সাধারন মানুষের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। চারিদিকে হাজার হাজার কোটি টাকা চুরি, সন্ত্রাস আর দুর্নীতি আমাদের দেশটাকে শেষ করে ফেলে দিচ্ছে।

তাই সবাই একবার দেশের কথা ভাবুন। দেশের ভবিষ্যতের কথা ভাবুন। দেশকে ভালবাসুন


সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"সুপ্রিম কোর্টের আইনজীবী চৌতালী রায়ের অজ্ঞতা না ধৃষ্টতা ?"

লিখেছেন আরািফন, ২০ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

একজন আইনজীবী হয়েও সে যেভাবে বাংলাদেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে আলাদা প্রদেশ গঠনের হুঁশিয়ারি দেখিয়েছেন,তা দেশের প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
অধিকার আদায়ের আন্দোলনের নামে দেশের মানচিত্র খণ্ডিত করার হুমকি কোন নাগরিক... ...বাকিটুকু পড়ুন

ভালো লাগে

লিখেছেন আরমান আরজু, ২০ শে জুন, ২০২৬ রাত ৮:৪৮

এরা কারা, কী এদের পরিচয়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে জুন, ২০২৬ রাত ১:৪৮


যা আশঙ্কা করা হয়েছিল, ঠিক তাই ঘটছে। ‘আজাদ পার্টি’ নামের একটি নতুন ভূঁইফোড় রাজনৈতিক সংগঠনের ব্যানারে গতকাল ভারতীয় দূতাবাস অভিমুখে যে মিছিল এবং ঘেরাও কর্মসূচি করা হলো, তা কোনো... ...বাকিটুকু পড়ুন

আজ বিশ্ব বাবা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২১ শে জুন, ২০২৬ ভোর ৫:৩৬

বাবা: নীরব ত্যাগের এক অনন্ত মহাকাব্য।
========================
আজ বিশ্ব বাবা দিবস। আমাদের দেশে মা দিবস যতটা জাঁকজমক ও আবেগের সঙ্গে পালিত হয়, বাবা দিবস ততটা আলোচনায় আসে না। অথচ একজন সন্তানের জীবনে... ...বাকিটুকু পড়ুন

৫০১ নাম্বার রুম কি বিজয় নাকি লাম্পট্যর সাক্ষী।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৫:২৮





মাওলানা মামুনুল হক নামের হেফাজত ইসলামের এক নেতা তার ফেসবুক ওয়ালে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন। তার এই পোস্টটি এক অদ্ভুত রসাত্মক ট্র্যাজেডি।

লেখাটি পড়লে মনে হয়, তিনি... ...বাকিটুকু পড়ুন

×