somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাধীনতার ৪৫ বছরেও মুক্তিযোদ্ধাদের নামের তালিকাতে জায়গা হয়নি ২৫০০ মুক্তিযোদ্ধার প্রশিক্ষকের!!!

১০ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- ১৯৭১ সাথে কলকাতায় জেনারেল আরোরার সাথে সুবেদার মেজর দবির উদ্দিন আহম্মেদ

স্বাধীনতার মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এমআর আখতার মুকুলদের জন্ম যে বগুড়াতে, সেখানেই বঞ্চিত আরেক মহানায়ক ২৫০০ মুক্তিযোদ্ধার প্রশিক্ষক অবসর প্রাপ্ত সুবেদার মেজর দবির উদ্দিন আহম্মেদ। স্বাধীনতার ৪৫ বছরেও মুক্তিযোদ্ধাদের নামের তালিকাতেই জায়গা হয়নি তার। খুবই দু:খজনক একটি ঘটনা এটি। ঘটনাটি জার্নালবিডি২৪ নামক একটি অনলাইনে এসেছে।

১৯৭১সালে যিনি বগুড়ার যুবকদেরকে বিভিন্ন স্কুলের মাঠে কাঠের রাইফেল আর বাঁশের লাঠি দিয়ে প্রশিক্ষণ দিয়েছিলেন তিনি হলেন অবসর প্রাপ্ত সুবেদার মেজর দবির উদ্দিন আহম্মেদ। পরবর্তীতে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ভারতের পশ্চিম বঙ্গের বালুরঘাট পতিরাম ক্যাম্পে বগুড়ার প্রায় আড়াই হাজারেরও বেশি মুক্তিযোদ্ধাকে প্রশিক্ষণ দেন। তার শিষ্যরা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেলেও গত ৪৫ বছরেও পদবীতো দুরের কথা মুক্তিযোদ্ধাদের নামের তালিকাতেও স্থান পাননি এই প্রশিক্ষকের নাম।

-অবসর প্রাপ্ত সুবেদার মেজর দবির উদ্দিন আহম্মেদ

১৯১৯ সালের ৩০ নভেম্বর বগুড়ার সেউজগাড়ি এলাকায় জন্ম গ্রহন করেন দবির উদ্দিন আহম্মেদ। মাত্র ২০ বছর বয়সে তিনি বৃটিশ সেনাবাহিনীতে যোগ দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মায়ানমার সহ বেশ কয়েকটি দেশে যুদ্ধ করেন। ১৯৪৭ সালে পাক-ভারত বিভক্তির পর তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৬৪ সালে সুবেদার মেজর হিসেবে চাকরী থেকে অবসর নেন।

১৯৭৯ সালের ২৬ জুন মারা যাওয়ার আগ পর্যন্ত তিনি বগুড়ার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান সহ নাট্য জগতে প্রবেশ করে একজন জনপ্রিয় ব্যক্তি হয়ে উঠেন। মহান স্বাধীনতা যুদ্ধে দবির উদ্দিন যে ভুমিকা রেখেছেন তার জন্য তার পরিবারের সদস্যরা অর্থসম্পদ নয় শুধু স্বীকৃতিটুকুই দাবি করলেন।

তার ছোট মেয়ে জয়া জানালেন, মহান স্বাধীনতা যুদ্ধে বাবা যে ভুমিকা রেখেছেন তার জন্য অর্থসম্পদ নয় শুধু স্বীকৃতিটুকুই চাই। তাহলে আমরা বগুড়ার মানুষের কাছে বলতে পারব, আমাদের বাবা মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষক ছিলেন।

এদিকে বগুড়ার মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন জানালেন, যার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আমরা যুদ্ধ করেছি, তার নাম মুক্তিযোদ্ধার তালিকায় নেই এটা আমাদের ব্যর্থতা। আমরা চাই দ্রুত তার নাম তালিকাভুক্ত করা হোক। তিনি ব্যর্থতার কথা স্বীকার করে ওস্তাদ দবির উদ্দিনের নাম মুক্তিযোদ্ধার তালিকায় আনার জন্য যা করা প্রয়োজন তাই করা হবে বলে জানালেন।

কিন্তু কেন তার নাম এখন পর্যন্ত তার নাম তালিকা ভুক্ত করা হয়নি এটাই বড় বিস্ময়।

স্বাধীনতার ৪৫ বছর পরেও মহান মুক্তিযুদ্ধের প্রশিক্ষক ওস্তাদ দবির উদ্দিন আহম্মেদের নাম তালিকায় না থাকায় হতাশ বগুড়াবাসী। সবার আশা অন্ততঃ এবার তার নাম তালিকায় অন্তর্ভূক্ত হবে।

সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×