মনে আছে?
সেই ৯ এর ক্লাসের স্মৃতি,
নন্দিনী ম্যামের পড়ানো জ্যামিতি ।
নীল শাড়ি পরে আট টার ক্লাসে দেওয়া সরলরেখার লেকচার
ঘুম চোখে বসেছিলাম তোমার পিছে, একজন ব্যাকবেঞ্চার।
সেই ২২ নাম্বার অঙ্ক কষতে কষতে ম্যাম গেলেন ভুলে,
ভুল ধরিয়ে দিতে তুমি হাত ধরলে তুলে।
মাথায় বসলো দুষ্টুমির আসর
তোমার পিঠে মেরে দিলাম কলমের আঁচড়।
তোমার ছিল অল্প বয়স, ম্যামকে দিলে বিচার
ম্যাম আমাকে ঠিক করতে বললেন আমার আচারব্যবহার ।
সাথে কিছু বেত্রাঘাত, ম্যামের হাতে চড়
আপন বন্ধুদের সবাইকে মনে হল পর।
এতে করেই ক্লাস শেষ, ম্যাম গেলেন চলে
তুমি, তোমরা মিলে হাসতে হাসতে পড়লে ঢলে
ভেবছিলাম নেব প্রতিশোধ , কিন্তু
তুমি হাসি দিয়েই করলে শোধ ।
তারপর, অনেকদিন গেছে পেরিয়ে
পরীক্ষার আগে শেষ ক্লাস
নন্দিনী ম্যাম আঁকছেন সাইন এর গ্রাফ
অঙ্কে করতে হবে পাশ
হঠাত তোমায় দেখে হারিয়ে ফেললাম মনোযোগ
এঁকে ফেললাম তোমার স্কেচ পরিয়ে দিলাম নীল শাড়ি , পাশে আমি সাদা পাঞ্জাবিতে
ছবির নিচে নিচে নাম লিখে মাঝে বসিয়ে দিলাম যোগ
দেখে ফেলল তোমার ক্রাশ, জানিয়ে দিল তোমায়
তুমি দিলে ম্যামের কাছে অভিযোগ
ম্যাম দাড় করাল আমায়।
তারপর সে অনেক কথা,পরীক্ষা ঘনালো
২২ নম্বর অঙ্ক আর সাইন এর গ্রাফ এলো
পাশ করে তুমি হলে সিনিয়র
আমি সেই হয়ে গেলাম জুনিয়র।
আজ আর ম্যাথের ক্লাসে নন্দিনী ম্যাম আসেনা
শুনেছি তিনি চাকরি ছেড়েছেন, জানো কি?
জানবে কি করে?
তুমি তো আজ কলেজের ছাত্রী
তোমার প্রেমিকের বিয়ের পাত্রী।
আমি আছি সেই ক্লাসে আদু ভাই হয়ে,
ব্যাকবেঞ্চার হয়ে,
প্রেমিকাবিহীন ক্লাসের প্রেমিক হয়ে।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




