আমাদের বর্ষায়
বৃষ্টির দিন সন্ধ্যায়
রোমাঞ্চ ছড়াবে বারান্দায়
আছড়ে পড়বে পানিরছিটা
রাস্তার পাশের সোডিয়াম বাতিটা
কাক ভেজা হয়ে বাড়ি ফেরা শ্রমজীবী
চায়ের টঙ্গে আড্ডা দেয়া বুদ্ধিজীবী
প্রাইভেট শেষ করে ঘরে ফেরা বালিকা
ফুটবল পায়ে ঠেলে পথ চলা বালক
ডেটিং শেষ করা প্রেমিকা
রেইনকোট না থাকা বাইকওয়ালা প্রেমিক
যে যার মত থাকে থাকুক
নিষ্কাশনের অভাবে শহর যদি ভাসে ভাসুক
আমার মন হবে মুগ্ধ
তোমার কালো কেশের গন্ধ
হাতের ওপর হাত গ্রিল ছোঁয়া
না বানানো কফির উষ্ণ ধোঁয়া
আমার চোখের আর্জি
তোমার ঠোঁটের মর্জি
শরীরে যদি হয় উষ্ণতার কম্পন
তাহলেই হবে রোমাঞ্চ ছড়ানো চুম্বন।
~ মুরাদ দুর্জয়
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



