একটা সময় আমি কিছু মানে কোন তথ্য জানলে ভাবতাম এটা শুধু আমিই জানি।অন্য কেউ যেন না জানে, আমি একা জানব, ভাব নেব।
কিন্তু হাইস্কুলে ওঠার পর এই ধারনা থেকে মুক্তি লাভ করি। তখন বিশ্বাস করা শুরু করি তথ্য সবার জন্য। একটা কিছু জানলে আরেকজনের সাথে শেয়ার করা শুরু করতাম।
আর এখন কোন তথ্যই গোপন থাকে নাহ। বাংলাদেশ একমাত্র দেশ যেখানে যেকয়টি বেসরকারি চ্যানেল আছে সবাই প্রতি ঘন্টাতেই নিউজ প্রচার করে। দেশে অনেক পত্রিকা আছে। অনলাইন পত্রিকা আছে, তাদের ফেসবুকে পেজ আছে, ব্রেকিং নিউজগুলো আর বাদ যায় নাহ। আর গুগোল তো আছেই। আর্কাইভ যেকোন নিউজ জানা সহজ হয়েগেছে।
যাইহোক যে মোদ্দকথা বলতে চাচ্ছি সেটা হলো, এখন কোনন নিউজ আর লুকিয়ে থাকে নাহ। কেবল সত্য আর পুরোপুরি সত্যের সন্দিহান থেকে যায়।
#আজগুবি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




