প্রেমিকা আমার মিথ্যা বলত
আমি বলতাম, '' প্রেমিকারা মিথ্যা না বললে ঠিক প্রেমে প্রেম ভাব আসে না।''
প্রেমিকা আমার প্রতারণা করত
আমি বলতাম, '' প্রেমিকারা প্রতারণা না করলে প্রেমিকা ঠিক মানায় না।''
প্রেমিকা আমার অযথা রাগ দেখাত
আমি বলতাম, '' প্রেমিকারা না রাগলে প্রেমিকরা তো আর বলতে পারতো না, 'রাগলে তোমাকে আরো বেশি সুন্দর লাগে'।''
প্রেমিকা আমার অভিমান করত
আমি বলতাম, ''প্রেমিকারা অভিমান না করলে ভালবাসা বাড়ে না।''
প্রেমিকা যখন ভালো মনে কবিতা শুনতে চাইত
আমি তখন রবির কোন কবিতা নকল করে দু এক লাইন বলে, নিজের লেখা বলে চালিয়ে দিতাম।
প্রেমিকা অসুস্থ থাকলে যখন ভাল কিছু খেতে চাইত
আমি তখন মায়ের রান্না খাইয়ে দিয়ে নিজের রান্না করেছি বলে চালিয়ে দিতাম।
প্রেমিকার সাথে চুরি করেছি
বিয়ে করে ফাঁদে পড়েছি
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



