somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রিফ্রাক্শন
আমি একজন পরিপূর্ণ মানুষ হতে চাওয়া নকল মানুষ। নিজ ধর্মে বিশ্বাসী ধার্মিক। নিজ কাজে নির্ভরশীল শ্রমিক। দেশকে ভালবাসা এক দেশপ্রেমিক।মানুষে মানুষে সচেতনতা বাড়ুক, দেশ হোক উন্নত, সমৃদ্ধশালী। মানবতা আশ্রয় নিক হৃদয়ে।

ফুটবল

২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমানে অনেক ফুটবল প্রেমী ক্লাব ফুটবলের মধ্যে স্প্যানিশ লা-লীগা কে বেশি ফলো করে। অন্য লিগ গুলোও কম যায় না, কিন্তু আলোচনার শীর্ষে থাকে স্প্যানিশ লীগ। প্রতি রাউন্ডে আলাদা আলাদা ম্যাচে মাঠে নামে দুই রাইভাল টিম, বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। বিশ্বের নজড়কাড়া সেরা প্লেয়ার গুলো এই লীগে খেলে।

আজ থেকে লা-লীগাতে ২০১৭-১৮ মৌসুম শুরু হবে। কাল সকাল থেকে হয়ত আবার ক্যাচাল শুরু হবে। কে বেশি ড্রিব্লিং করল, কে গোল দিয়ে দল জেতালো, কে লাল কার্ড খেলো, ইত্যাদি বিষয়ে। সিজন শুরু থেকে এসব না হলে ঠিক জমে নাহ। তাই ইদানিং মনে হয় ‘খেলা না দেখলেই না’ এমন টাইপ। খেলার সাথে বোধ হয় সকল কাজ মিশে আছে।

কিন্তু আমার কাছে মনে হয়, ক্লাব ফুটবল দেখেন, কিন্তু তাতে আপনার ভেতরে একটা প্রফেশনালিজম থাকা উচিত। এর মানে হলো, ক্লাব কে ভালোবাসুন, আবেগ রাখেন কিন্তু কোন প্লেয়ার ভিত্তিক আবেগ কিংবা ভালবাসা দিয়ে ক্লাব সাপোর্ট আমার কাছে ভালো লাগে না। এর দৃষ্টান্ত প্রমান নেইমার এর ট্রান্সফার নিয়ে। এতে অনেক বার্সা ফ্যান তাকে বেঈমান বা অনেক কিছু বলছেন। কিন্তু আমি শুধু নেইমার এর একটা দোষ দেখি, সে চলে যাবে সেটা ক্লিয়ার করা উচিত ছিলো। তাহলে হয়ত বার্সা বোর্ড প্ল্যান করতে পারত। এখন ২২২ মিলিয়ন টাকা দেখে সবাই মজা নিচ্ছে।

আমাদের প্রজন্ম বেশিরভাগই রোনালদিনহোর খেলা দেখে বার্সা সাপোর্ট শুরু করে, এর পর মেসির এটাক, জাভি-ইনিয়েস্তা-ব্যস্কেটস এর মিড নিয়ে বার্সা অনেক সুদিন কাটিয়েছে। ২ টা ট্রেবল জিতেছে। পেপ গারদিওলার সেই যুগ শেষ, জাভি নেই, ইনিয়েস্তার ও সময় শেষ, নতুন কোচ, সব কিছু নতুন করে শুরু করতে হবে।

আর রিয়াল মাদ্রিদ সবসময়ই সেরা দল। তাদের নিয়ে কিছু বলার নেই। এ সিজন থেকে হয়ত আবার সব কিছু জয় করা শুরু করবে। জিদানের সাথে বর্তমানে প্লেয়ারদের ভালো বোঝা পড়া আছে, সে তার সকল প্লেয়ারের ওপর ভরসা করে। তাছাড়া সিনিয়র দের ব্যাক আপ হিসেবে আছে প্রতিভাবান রা। যেটা বার্সা এখনো খুঁজে পাইনি।

এই সিজনে হয়ত রিয়াল মাদ্রিদ হেক্সা জিতে নেবে, বার্সেলোনা দেখা যাক কি করে। তবে আমার মনে হয় এই বার্সেলোনা সময় নিয়ে আবার টিকিটাকা দিয়ে ফিরে আসবে নিজের ট্র্যাকে। কেনোনা, এল ক্ল্যাসিকোতে লড়াই না হলে জমে না।

নেইমার নিয়ে অনেক কাহিনী হয়েছে, এবার আবার শুরু হয়েছে মেসি কে নিয়ে। জানিনা সে ক্লাব বদলাবে কিনা। হয়ত বদলাবে, হয়ত না। তবে বদলালে এই মেসিকেও শুনতে হবে বেঈমান। কেনোনা এখন বার্সেলোনার অসময়। কাটিয়ে উঠতে তাকে দরকার।

আরেকটা জিনিস, আমি মেসি ভক্ত, আমার কাছে তার খেলা ভালো লাগে…।।এইটা মানেই যে আমি রোনালদো কে ট্রল করব এমন না। আমরা অনেকটা প্রতিশোধ পরায়ণ হয়ে এসব করি। কথায় কথায় মেসি বেস্ট কিংবা সিআর৭ বেস্ট এমন বলা উচিত না। দুজনেই সেরা। না হলে এতো ভক্তো আর এতো হেটার থাকত না।
যাই হোক আর বেশি লিখবো না। আসুন ফুটবল এর সৌন্দর্য উপভোগ করি।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৬
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×