somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রিফ্রাক্শন
আমি একজন পরিপূর্ণ মানুষ হতে চাওয়া নকল মানুষ। নিজ ধর্মে বিশ্বাসী ধার্মিক। নিজ কাজে নির্ভরশীল শ্রমিক। দেশকে ভালবাসা এক দেশপ্রেমিক।মানুষে মানুষে সচেতনতা বাড়ুক, দেশ হোক উন্নত, সমৃদ্ধশালী। মানবতা আশ্রয় নিক হৃদয়ে।

প্রাক্তন প্রেমিকা - ২য় অংশ

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালের সূর্য আলো ছাড়ানোর আগেই বাসায় ফিরলাম। তবে আলো দেখার ভাব নেই। আমার সাথে সাথে আকাশের মনটাও খারাপ। আচ্ছা নীতুরও কি আজ মন খারাপ? মনে পরে নীতুর যখন মন খারাপ হত, আমি যখন ওর মনটা ভালো করে দিতাম তখন ও আমাকে আকাশ বলে ডাকতো। আমি প্রথমবার কারন জিজ্ঞেস করলে নীতু বলেছিলো, 'আমার মন খারাপের সময় তুমি আকাশ হয়ে যাও তোমার উদারতা দিয়ে।' আহা! আজকে সেই উদারতা কোথায়? হয়ত এখন মন খারাপ হলে অন্য কাউকে 'আকাশ' বলে ডাকে।
ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে, আবহাওয়া পরিবর্তন হবে, শীত আসবে, বৃষ্টি যেন প্রকৃতির প্রয়োজনেই হবে। মনে মনে ভাবলাম সারারাত ঘুম হয়নি। এই পরিবেশে একটু ঘুমিয়ে নেওয়া যাবে। যদিও ছোটবেলার সেই টিনের ঘরের বৃষ্টি মিস করি। কোনমতে শুয়ে পড়লাম।
হঠাত মনে পড়লো আমাদের প্রেমের প্রথম দিকে এক শ্রাবণ সন্ধ্যার কথা। সেদিনও আকাশে খুব মেঘ। বৃষ্টি শুরু হলো। প্রতিদিনের মত নীতুর ফেরার অপেক্ষায় চৌধুরী বাড়ির সামনের রাস্তার মোড়ে দাড়িয়ে ছিলাম কিন্তু বৃষ্টি জন্য চৌধুরী বাড়ির গেটের ছাউনির নিচে আসলাম। নীতু ফেরার অপেক্ষা করছি। চারিদিকে বেশ অন্ধকার। হঠাত কোথা থেকে নীতু আসলো। বেশ ভিজে গেছে। এসেই মাথা মোছা শুরু করলো।

আমি: বর্ষার সময় সাথে ছাতা নিয়ে বের হওয়া উচিত!
নীতু: হ্যা। তাহলে আর এখন সময় কাটাতে পারতাম নাহ।

আমি: বাসাতে কিছু বলবে নাহ?
নীতু: গাধা! বৃষ্টির দিনে স্কুলে না গেলে যেমন সেটাকে রেইনি ডে বলা হয়, আজও তাই।

আমি: তাহলে সারারাতই থাকছো!
নীতু: শখ! বৃষ্টি ছাড়া পর্যন্ত থাকবো।

হঠাত করে নীতুকে খুব সুন্দর লাগলো। ওর চোখের দিকে তাকিয়ে থাকলাম, ও তাকালো। কোন এক কামনায় এগিয়ে গেলাম ওর দিকে। এত ঠান্ডা পরিবেশে এক শিহরন। স্পর্শ হতেই দৌড়ে পালালো। আমিও ওর পিছু নিলাম। ওর বাসা খুব বেশি দূরে ছিলো না। ওর পিছু পিছু নিতে নিতে ও ততক্ষণ বাসায় ঢুকছে। ঢোকার আগে বলে গেলো, 'আগামী কয়েকদিন দেখা করতে পারবো না, কথাও না।'

তখন মনে মনে বললাম, দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে দাগই ভালো।

আচ্ছা আমার মত কি নীতুর সেসব কথা মনে পড়ে নাহ? অথচ তখন আমরা কত আপন ছিলাম, দুজন -দুজনকে ছাড়া বাচবো না এমন অবস্থা। কিন্তু দিব্যি বেচে আছি। তবে এসব স্মৃতির কথা মনে পড়ে গেলে স্মৃতিকাতর হয়ে মনে হয় এভাবে দূরে থাকা অসম্ভব। কিন্তু সম্ভব।

আচ্ছা নীতু কি আসলেই বিবাহিত? তাহলে শেষে ও কথা কেন বললো? জানিনা। তবে এটুকু জানি আমার মন চাইছে আমাদের মাঝে সেদিনের মত আবার শ্রাবণের সন্ধ্যা আসুক, হয়ত সময় গড়াবে, স্থান বদলাবে, বদলাবে না সেই নীতু আর আমি।

তখনও প্রশ্নের সম্মুখীন, আসলেই কি নীতুর কাছে ফেরার সময় কিছু অবশেষ আছে? থাকলেই আমার আবার ওর ঠিকানায় যাওয়া উচিত? ফিরে পেলে কি ভালোবাসতে পারবো?
ওটাই তো ভয়! ভালবাসাটাই তো ঠিকমত বাসতে পারলাম না!
*******--******----*****
আগের অংশ পড়তে চাইলে আমার ব্লগে ঢুকুন।

(আমার কি ফিরে যাওয়া উচিত, কি বলেন আপনারা?)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৯



১//@দেশ প্রেমিক বাঙালীঃ

তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....

এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

×