শহরের পচে যাওয়া বেওয়ারিশ লাশ
মৃত্যুর ঘ্রানে মিশে আছে অলি-গলির বাতাস
তিন পেট ক্ষুধা নিয়ে, কুকুর মানুষের শরীর
দৃষ্টি তখন চায়ের দোকানে ঝুলতে থাকা রুটিতে
রোজ দুপুরে, ক্ষুধা ছড়িয়ে পড়ছে
ভালোবাসার চাহিদার মতো
একাকালীন থেকে ছোঁয়াচে
স্বাধীনতা থেকে শিকলের গিটে গিটে
আজ রক্তের প্রবাহে তাজা সংগ্রামের ছায়া
শরীরে-শরীরে আশ্রয় নিয়েছে ক্ষুধাতুর চোখের মায়া।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



