somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রিফ্রাক্শন
আমি একজন পরিপূর্ণ মানুষ হতে চাওয়া নকল মানুষ। নিজ ধর্মে বিশ্বাসী ধার্মিক। নিজ কাজে নির্ভরশীল শ্রমিক। দেশকে ভালবাসা এক দেশপ্রেমিক।মানুষে মানুষে সচেতনতা বাড়ুক, দেশ হোক উন্নত, সমৃদ্ধশালী। মানবতা আশ্রয় নিক হৃদয়ে।

শ্রদ্ধা !

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘুমিয়ে ছিলাম। হঠাৎ রুমের মধ্যে একটা হুলুস্থুল ব্যাপার। ঘুম ভেঙে গেলো। ততক্ষণে বাজে রাত ১১ টা মত। উঠে দেখি আমার বন্ধু কি যেন খুঁজছে, এক কানে আবার ফোন ধরে আছে.....কথা শুনলাম.....

-মা, এবার আসার সময় তুমি আমার কালো পাঞ্জাবি টা দিবা না?
(আন্টির কোন কথা শুনি নি)
-আহা, আমি কি মনে করে নি আসবো, তুমি দিয়ে দিবা না, কি মনে থাকে তোমার?
-
-এখন আমি কী পড়ে শহিদ মিনারে যাব?

লাইন টা কেটে দিল। আমি একটু অভিনয় করলাম:

-কি হইছে রে স্বচ্ছ?
-ধুর বা*, কালো পাঞ্জাবি নাই।
-কী হবে?
-আরে কাল ২১ শে ফ্রেব্রুয়ারি না? শহিদ মিনারে যাব নাহ?
-কালো পান্জাবি ছাড়া কি যাওয়া যায় না?
-আরে, একটা ব্যাপার আছে না, ফুল দিব তারপর ছবি তুলব, আপলোড দিব, মানুষকে জানাতে হবে না, শ্রদ্ধা বলে একটা কিছু আছে তো.....নেতা দের দেখাতে হবে.....
ইত্যাদি.......

আমি আর কিছু না বলে বন্ধুর মন খারাপ চেহারা দেখতে ছিলাম। আহা, এরকম মন খরাপ যদি পান্জাবির জন্য না সেইদিনের শহিদদের প্রতি হত!

কিছুক্ষন পর আমি আমার একটা কালো চাদর দিলাম। ও খুশি হয়ে ফেসবুকে একটা স্টাটাস দিল যেখানে ভাষা' বানান টা ভাসা' হয়ে ভেসে গেছে। (আমার লেখাতেও বানান ভুল আছে, প্রতিকী হিসেবে দেখবেন)।

বন্ধু আবার তার আরেক বন্ধু (ডিএসএলআর ওয়ালা) কে ফোন দিয়ে ওর ক্যামেরা আনার কথা বলতে বলতে বের হয়ে গেল।

ফুল দিয়ে রুমে ফিরলাম। ভাবলাম একটু ফেসবুক দেখি। শুধু স্ক্রল করি......

এক পত্রিকায় দেখলাম ২১ উপলক্ষে খাওয়ার আইটেম দেওয়া হয়েছে। আবার আগামী দিনে কি ভাবে সাজবেন? ইত্যাদি....

কিছুক্ষন পর স্বচ্ছর কথা শুনতে পেলাম, "বাবু, কাল আমি গায়ে কালো শাল পড়ব, তুমি পড়বা কালো শাড়ি, চোখে আইলানার, সাথে কালো টিপ, কাল শোকদিবস তাই সব হবে কালোময়।"

আমি লেপের মধ্যে মাথা ঢেকে ভাবছি, ২১ শে ফেব্রুয়ারি কিসের জন্য?
আমার মত ভাষা বা বানান ভুল করে স্ট্যাটাস দেওয়ার জন্য?
শহিদ মিনারে ফুল হাতে কালো পান্জাবি পড়ে ছবি তুলার জন্য?
বাবু কে ডেটিং করার নতুন একটা দিন বানানো? কস্টিউম দিয়ে শোক বোঝানো?

যতই বলি, ভাষা দিবস হয়ত থেকে যাবে যুগ-যুগান্তর কিন্তু মূল্যবোধ থাকবে না।

তবুও আমরা কথায় কথায় ইংরেজি ব্যবহার করে স্মার্ট হব! ইংলিশ মিডিয়ামের পোলাপান কে স্মার্ট ভাববো!

যাই হোক,
তাঁদের প্রতি শ্রদ্ধা আসুক মন থেকে,
মূল্যবোধ জাগ্রত থাকুক প্রাণ থেকে।

শ্রদ্ধা সকল শহিদের প্রতি।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৯
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×