অবস্থান
লুম্বিনী একটি বৌদ্ধ ধর্মীয় তীর্থস্থান যা নেপালের রূপান্দি জেলায় অবস্থিত।
যোগাযোগ
লুম্বিনী কাঠমুন্ডু থেকে ১০ ঘন্টার এবং সিদ্ধার্থনগর থেকে ৪৫ মিনিটের দূরত্বে। সন্নিকটবর্তী বিমানবন্দরের নাম গৌতম বুদ্ধ বিমানবন্দর, যা সিদ্ধার্থনগর-এ অবস্থিত এবং এখান থেকে কাঠমুন্ডুতে বিমানে যাওয়া-আসা করা যায়।

ধর্মীয় গুরুত্ব
* এই স্থানেই রানী মায়াদেবী সিদ্ধার্থ গৌতমকে জন্ম দান করেন। সিদ্ধার্থ গৌতম খ্রিস্টপূর্ব ৬২৩ থেকে ৫৪৩ পর্যন্ত বেঁচে ছিলেন এবং তিনি গৌতম বুদ্ধ নামে বৌদ্ধ ধর্ম প্রচার করেন।
* গৌতম বুদ্ধের জীবনের সাথে জড়িতে প্রধান চারটি স্থানের এটি একটি; অপর তিনটি হলো কুশীনগর, বুদ্ধ গয়া এবং সারনাথ।
* লুম্বিনীতে গৌতম বুদ্ধ ২৯ বছর বয়স পর্যন্ত অবস্থান করেছিলেন।
বৌদ্ধ স্থাপত্য
* এখানে মায়া দেবী মন্দিরসহ আরও অসংখ্য বৌদ্ধ মন্দির রয়েছে।
* অন্যান্য স্থাপত্যের মধ্যে অশোকের স্তম্ভসহ আরও কয়েকটি ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন স্থাপনা রয়েছে।
তথ্যসূত্র
উইকিপিডিয়া

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


