somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা আমার দেশ

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিভিন্ন শ্রেণীর মানুষের সাথেই আমার কোনোনাকোনো ভাবে পরিচয় আছে|
এতে অপকার কিছুই নাই উপকার একটাই, অভিজ্ঞতা|
সেদিন হঠাৎ অফিসের সিকিউরিটি বলে, স্যার আপনার সাথে লেদু ভাই দেখা করতে চাচ্ছেন!!
তাৎক্ষণিক হাসিটা সামলে বললাম, একেবারেই লেদু নাকি হাটতে জানে ??
সিকিউরিটির ছেলেটি না বুঝেই বললো উনি হোন্ডায় আসছে|
যাক অতঃপর লেদু ভাই আমার সামনে, আমি প্রায় ত্রিশ সেকেন্ড তাকিয়ে দেখলাম লোকটি কিভাবে লেদু হয় !!
ইয়া তাগড়া ভুরি, একটা পলিশড টাক| নাহ কোনোভাবেই ইনাকে লেদু মনে হচ্ছে না|
আস্তে করে গলা খেকর দিয়ে বললাম, জী কি উপকার করতে পারি|
মুহূর্তেই লোকটি আবেগে আপ্লুত হয়ে বলে বসলো, 'স্যার আমাদের কাজ দেন| আমি অত্র এলাকার শ্রমিক সমিতির লিডার|'
কাজ দেন কথাটি শুনে চট করে আমার বউয়ের কাজের বুয়ার কথা স্বরণ হয়ে গেলো| আমিও আবেগ সামলাতে না পেরে জিজ্ঞেস করেই ফেললাম একটা কাজের বুয়া ম্যানেজ করে দিতে পারনে?
উত্তরে বললো, 'বাসাবাড়ী হইলে টাইম লাগবো, আর মেসের বুয়া রেডি আসে, লাগবো ??'

অনেকটা হকচকিয়ে বললাম, না থাক !!
বুঝলাম উনার নামের সাথে পেশা একশো আশি ডিগ্ৰী তে অবস্থানরত|

এই কাজের বুয়া খোঁজার জন্য যে রাস্তার কতো ফকির কে আমি টাকা দিয়েছি বিশ্বাস করবেননা|
মনে মনে খুঁজি ফকির কৈ?? দুইটা টাকা দিবো আর জিজ্ঞেস করবো, এই বাসাবাড়িতে কাজ করবে?? অনেকেই উত্তর না দিয়ে টাকা নিয়ে চম্পট হয়ে যায়...
সেদিন তো একজন ক্ষেপে গিয়ে বলে দিলো, 'উল্টা আমার থাইক্কা একশো টেকা নেন তাও আল্লাহর দোহায় এমন অফার দিয়েন না !!'
বলেই রওনা দিলো বাটি হাতে নেক্সট কাস্টমারের খোঁজে|
বুঝলাম, বেগিং ইজ সাচ এ নোবেল প্রফেশন!!

ধরুন প্রতিদিন পাঁচশো লোকের থেকে গড়ে এক টাকা করে পেলেই মাস শেষে পনের হাজার টাকা| এমনকি এর জন্য আপনাকে পাঁচশো লোক এর সামনে যেতে হবে জরুরি না| কারণ কেউ কেউ পাঁচ টাকা দশ টাকা দিয়েও ডেইলি টার্গেট কাস্টমারের রেশিও কমিয়ে দিচ্ছে| ভেবে দেখুন তাহলে প্রফিট মার্জিন কি রকম!!

যাক লেদু প্রসঙ্গে আসি, জিজ্ঞেস করলাম, 'আচ্ছা লেদু ভাই, আপনার শ্রমিকেরা কি কি করে ??'

- রিক্সা চালায়, ভ্যান চালায়, ভাতের হোটেল এ কাম করে, এইতো স্যার!!

গুড, গুড !! তারমানে তারা শ্রম দিয়ে উপার্জন করছে|

ওকে, আমি আপনাকেই কাজ দিবো, কিন্তু একটা শর্তে| আপনাকে অত্র এলাকা থেকে পরিপূর্ণ হাত পা ওয়ালা দশজন ফকির নিয়ে নতুন আর একটা টিম বানাতে হবে, যারা আমার এখানে কাজ করবে ডেইলী বেসিস, রাজী| নো প্রব্লেম তারা ন্যায্য পারিশ্রমিক ও পাবে|
লেদু মিয়া একটু টেনশন এ পরে গেলো ...
বলে, 'স্যার আপনার উদ্দেশ্য ভালো বুঝতাসি, কিন্তু এতো ফকির ম্যানেজ করা মুশকিল!! তারপরেও কইসেন আমি দেহি... সামনে সপ্তাহে রিপোর্ট দিমুনে|'

আমার বিশ্বাস লেদু পারবে, নয়তো লিডার হয়েছে কেন??

এবং আমার এও বিশ্বাস আরো দশজন মানুষ সামনে সপ্তাহ থেকে শ্রমের বিনিময়ে খাবে !!
কোনো নোবেল প্রফেশনের অপেক্ষায় থাকবেনা।

সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

কথার বুলেট ছুড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ১২:৫০



ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?

দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।

এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×