somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কতটা কান পাতলে তবে কান্না শোনা যাবে...

০২ রা ডিসেম্বর, ২০১২ রাত ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলানিউজটুয়েন্টিফোরডটকম-এর প্রতিবেদন

ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচানোর শেষ চেষ্টায় এক সংবাদকর্মী


জীবনে কতজন মানুষকে আমরা সত্যিকারের ভালবাসতে পারি? একটা জীবনে কতজন মানুষের সত্যিকারের ভালবাসা পাওয়া যায়? কতবার জীবনের কোন কোন মোড়ে এসে এইকথাটা বুকে বড় বাজে- কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়?

রাফে সাদনান আদেল। সেই অল্প মানুষদের একজন, যে আমাকে বুঝিয়েছে বাবা-মা-ভাই-বোনের বাইরেও 'পরিবার' শব্দটার ব্যাপ্তি থাকতে পারে ; কর্মজীবনের ইঁদুরদৌড়ে বিচিত্র পেশাদারি মনস্তত্ত্বের দুর্বিপাকেও খাঁটি 'বন্ধু' পাওয়া যায়, 'সত্যিকারের ভালবাসা' মেলে।

যারা আদেলকে চেনেন, তারা জানেন, মানুষকে ভালবেসে আপন করে নেবার কি অসামান্য ক্ষমতা এই ছেলেটার। বিত্ত দিয়ে যা কিনবে, কার সাধ্য!

কিন্তু আজকে এই 'বিত্ত'-ই একটা কঠিন চাল চেলে দিয়েছে। বড় নির্মম একটা চাল।

আদেলের আম্মার ক্যান্সার ধরা পড়েছে দেড় বছরেরও বেশি। তারপর থেকে এই ছেলেটা কি অসাধারণ নিষ্ঠায় মায়ের পাশাপাশি নিজেও লড়ে গেছে রোগ আর বিরূপ সময়ের বিরুদ্ধে- খুব কাছ থেকে দেখেছি। জীবন সম্পর্কে প্রায় নতুন করে ভাবতে বাধ্য করেছে আদেল। জীবন রোজ চাইবে দমিয়ে দিতে, রোজ আবার বেঁচে উঠতে হবে ভস্ম থেকে, ফিনিক্স পাখির মতো।

খালাম্মার কর্কট রোগও দমিয়ে দিতে চেয়েছে রোজ। একেকটা কেমো। গভীর আশা নিয়ে রিপোর্ট নেয়া। কর্কটের কর্কশ হাসি। আবার যুদ্ধ শুরু।

মনোবল কমেনি একরত্তি, মেরুদন্ড সোজা করে আদেল এখনো লড়ছে। কিন্তু এইবার সময় এসেছে যুদ্ধে আদেলের পাশে আমাদের দাঁড়ানোর। জীবন আর অর্থের লড়াইয়ে জীবন যদি হেরে যায়, আমরা কার কাছে মুখ দেখাবো?

অনাত্মীয় আমাকে যেভাবে আদেল পরিবারের একজন করে নিয়েছিল, আসুন আজ আমরা আদেলকে জানিয়ে দিই - মানুষ ভালবাসার মানে বোঝে। তাই পরিবারের বিস্তৃতি আরো অনেক অনেক বেশি।
সমগ্র মানবতার সমান।

Click This Link

একান্ত নিরুপায় হয়েই এই স্ট্যাটাস দিতে হচ্ছে: মা'র ক্যান্সার থামছে না, উন্নত চিকিৎসায় যেতে হবে দেশের বাইরে, চাই অন্তত প্রায় ১৫ লাখ টাকা। আর আমি নি:স্বপ্রায়। গত দেড় বছর ধরে অনেক চেষ্টাই তো করলাম.. পারলাম না.. হবে না এভাবে... তাই হাত পেতে দিলাম.... সবাইকে সাথে নিয়ে হয়ত এই আমার শেষ চেষ্টা...

রাফে সাদনান আদেল
ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, শান্তিনগর শাখা, ঢাকা।
অ্যাকাউন্ট নং: ১০৮-১০১-৩৯২৭১.

মোবাইল: ০১৭৫৩০৯১২৪৯


সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ৩:৪৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

মরীচকাি ও নক্ষত্র

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৩ শে জুন, ২০২৬ রাত ৮:১০


মেয়েটি অত্যন্ত শান্ত ভঙ্গিতে টিস্যু পেপার দিয়ে ঠোঁটের কোণ মুছে নিল। তারপর সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে অবলীলায় বলল, "নীল, আমি প্রেগন্যান্ট!"
আমি তখন চায়ের কাপে সবেমাত্র একটা অসতর্ক চুমুক দিয়েছি।... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

নীল গ্রহের শেষ প্রেম // কেয়া এবং আমি।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে জুন, ২০২৬ বিকাল ৩:১৯



আমি ভেসে আছি মহাশূন্যে।
আমার শরীরে রূপালী স্পেসস্যুট।
চারপাশে অসীম অন্ধকার।
আর আমার সামনে দূরে জ্বলছে এক নীলাভ-সবুজ গ্রহ—
Earth-666।
এই গ্রহেই আমার জন্ম।
এই গ্রহেই আমি প্রথম প্রেমে পড়েছিলাম।
আর এই গ্রহই আমার কাছ থেকে সবকিছু... ...বাকিটুকু পড়ুন

×