somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্নে তোমার সাথে বসবাস

১৫ ই জুন, ২০০৯ দুপুর ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাল রাতে স্বপ্নে
তুমি আমার কাছে এসেছিলে,
অদ্ভুত সুন্দর লাগছিল তোমাকে
মনে হচ্ছিল, স্বর্গ থেকে নেমে আসা কোনো অপ্সরী
তুমি পড়েছিলে
গাঢ় আর হালকা নীলের কম্বিনেশনে শাড়ী
সাথে হালকা নীল ব্লাউজ, আর কপালে গাঢ় নীল টিপ
শ্যাম্পু করা সিল্কি চুল গুলো
বাতাসের ঝাপটায় উড়ছিলো
তোমাকে দেখে আমি মুগ্ধ হলাম
আমার ভাষা হাড়িয়ে ফেললাম
তোমাকে স্পর্শ করতে ভয় পেলাম।
আমার ভাবনাগুলো অনুভব করেই তুমি
হাত বাড়িয়ে দিলে- আমাকে স্পর্শ করার জন্যে
আমি ভয়ে দু’কদম পিছিয়ে গেলাম
যেন স্পর্শ করলেই তুমি অদৃশ্য হয়ে যাবে।
তুমি অভয় দিয়ে বললে,
“আমাকে স্পর্শ কর, তোমার স্পর্শে আমি পবিত্র হবো”
আমার ভীত সন্ত্রস্ত হাত বাড়িয়ে তোমাকে স্পর্শ করলাম
আর সমস্ত শরীর আমার অজানা অনুভুতিতে শিহরিত হল
অসহ্য আনন্দে নিয়ন্ত্রণহীন হয়ে
তোমাকে আদর করতে চাইলাম
তুমি শীতের শিশিরের মতন শব্দ করে বললে, ‘না’
আমি রূক্ষ্ম বৈশাখের ঝড়ের মতন
আর্তনাদ করে জিজ্ঞেস করলাম, ‘কেন?’
তুমি বললে, “আমার সাজ নষ্ট হয়ে যাবে”
বললাম, “তোমাকে নতুন করে সাজিয়ে দেব”
তুমি বললে, “সত্যি দেবে? বেশ-
তবে হ্যাঁ, তোমার নিজের হাতে সাজাতে হবে কিন্তু”।
আমি তোমাকে আদর করতে শুরু করলাম
আর তুমি কেমন যেন ছটফট করছিলে
বুঝি এমন আদর আর কখনো পাওনি
তোমার শরীরের প্রতিটি বাঁকে
আমার চুম্বন পৌঁছে দিলাম
তুমি আমার বুকের সাথে মিশে গিয়ে
বনপোড়া হরিণ শাবকের মত কাঁপছিলে।
আমি শান্ত নদীর মত জিজ্ঞেস করলাম,
“এমন অস্থির হয়েছো কেন?”
তুমি বললে, “এতো আনন্দ আমি সহ্য করতে পারছি না
আমাকে শেষ করে দাও, আমাকে মেরে ফেল”।
তোমাকে আরো বেশী আদর করতে করতে
আমিও কেমন অস্থির হয়ে উঠলাম
তোমার টিপ গেল খুলে, আঁচল হল অবিন্যস্ত
‘সাজ’-এর কথা তোমার মনেই রইল না।
সব যখন শান্ত হল, তখন বললাম,
“এসো, তোমাকে নতুন করে সাজিয়ে দেই”
তুমি বললে, “তুমিই তো আমার সাজ, আমার সকল সৌন্দর্য্য,
আমাকে আর কিভাবে সাজাবে?”
আমি বললাম, “আমাকে দিয়েই তোমাকে সাজাবো”
অতঃপর তোমাকে নতুন করে সাজাতে বসলাম।

মোঃ ফয়জুল ইসলাম রেশাদ
০১৯১৯৮৮৮১৫৩
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১০ সকাল ১০:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×