somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিরব ভোট বিপ্লব.....

১৯ শে জুন, ২০১০ রাত ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্দর নগরী চট্টগ্রামে ঘটে গেছে এক নিরব ভোট বিপ্লব। গতকাল পর্যন্ত চট্টগ্রামের কেউ কল্পনাও করতে পারেনি ভোটযুদ্ধে এত বড় একটা ঘটনা ঘটবে। আমরা সবাই ধরেই নিয়েছিলাম তীব্র প্রতিদন্দ্বিতা হবে এই মেয়র নির্বাচনে। যেই জিতুক সামান্য কিছু ভোটের ব্যবধানে জয়ী হবে। কিন্তু প্রায় ১লক্ষ ভোটের ব্যবধানে জয়- তাও আবার বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থী, এটা সত্যিই অবাক করেছে চট্টগ্রামবাসীদের। অথচ ভোট কারচুপি হয়েছে -এটাও কেউ বলতে পারছে না। আমি যে ওয়ার্ডে (পাহাড়তলী) থাকি, আওয়ামী সমর্থিত কাউন্সিলর প্রার্থী "হিরন ভাই" এলাকায় যথেষ্ট জনপ্রিয়। গত দু'টার্ম কাউন্সিলর থেকে এলাকার জন্য প্রচুর কাজও করেছেন। উনি এতটাই কনফিডেন্ট ছিলেন যে, এলাকায় খুব বেশী জনসংযোগ করারও প্রয়োজনবোধ করেননি। এলাকার বিভিন্ন মানুষের সাথে কথা বললেও ওনার জনপ্রিয়তা টের পাওয়া যাবে। অথচ এই আসনে জামায়াত সমর্থিত প্রার্থী "মাহফুজ ভাই" নির্বাচিত হয়েছেন। কিন্তু কেন?

আমি মনে করি, সাধারণ মানুষ আওয়ামীলীগের গত দেড় বছর শাসনে এতটাই বীতশ্রদ্ধ হয়ে পড়েছে যে হিরন ভাইর বিরুদ্ধে ভোট দিয়ে জামায়াত সমর্থিত প্রার্থীকে জয়যুক্ত করতেও এতটুকু দ্বিধা করেনি। সাধারণ মানুষ কাউকে বুঝতে দেয়নি তাদের মনে কি আছে। মহিউদ্দীন সাহেবও বুঝতে পারেন নি কি ঘটতে যাচ্ছে। সরকারও বুঝতে পারেনি প্রকৃত অবস্থা। তারা প্রত্যেকে ছিলেন ওভার কনফিডেন্ট, তাদের বিজয়ের ব্যাপারে। তাই নির্বাচনের সময় সেনাবাহিনী নেমেছে, নির্বাচনপূর্ব কোন বিশেষ পরিস্থিতি তৈরী হয়নি ভোলা-২ আসনের নির্বাচনের মত। কিন্তু জনগন ব্যালটের মাধ্যমে তাদের আকাংখা ব্যক্ত করেছে, এই সরকারের প্রতি অনাস্থা জানিয়েছে। ক্ষমতাশীন সরকার বিষয়টি পূর্বে আঁচ করতে পারলে নির্বাচন কখনোই এতটা সুন্দর হত না, আরেকটি ভোলা-২ আসনের মত প্রশ্নবিদ্ধ নির্বাচনের জন্ম নিত।
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×