somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কম্পিউটারেই তৈরি হবে কৃত্রিম মস্তিষ্ক!

২২ শে এপ্রিল, ২০১২ সকাল ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সম্প্রতি বিজ্ঞানীরা মানুষের মস্তিষ্কের শক্তিকে কোনো একটি যন্ত্রের মধ্য নিয়ে আসার গবেষণার ক্ষেত্রে রীতিমতো প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। এ জন্য তাঁরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী এক কম্পিউটার তৈরির চেষ্টা করছেন। মস্তিষ্কের রহস্যময় কাজ, এর আলাদা কোষ ও অণুস্তর এবং মস্তিষ্কের বিকল্প বা প্রতিরূপ তৈরির জন্য তাঁরা উঠেপড়ে লেগেছেন। তাঁরা মনে করছেন, এটা যদি সম্ভব হয় আর এর যদি বাস্তবায়ন ঘটে তাহলে মানুষের বিভিন্ন স্নায়বিক রোগ যেমন অ্যালঝেইমার্স, পার্কিনসন্স, এমনকি চিন্তাশক্তির অবক্ষয় ইত্যাদি নিরাময়ে বিরাট ভূমিকা রাখা যাবে।
সুইজারল্যান্ডের বিজ্ঞানী হেনরি মার্করাম এই কৃত্রিম মস্তিষ্ক তৈরির ব্যাপারে নেতৃত্ব দিচ্ছেন। ক্যামব্রিজের ওয়েলকাম ট্রাস্ট স্যাঞ্জার ইনস্টিটিউটসহ সারা ইউরোপের বিজ্ঞানীদের সঙ্গে তিনি কাজ করে চলেছেন। তাঁদের লক্ষ্য নতুন একটা চমক উপহার দেওয়া। আশা করা হচ্ছে, আগামী ১২ বছরের মধ্যেই এ ধরনের কম্পিউটার তৈরি করা সম্ভব হবে। হেনরি মার্করাম বলেন, ‘এর মাধ্যমে মস্তিষ্কের জটিলতাসহ অভ্যন্তরীণ নিউরনের বিভিন্ন চিকিৎসা সহজেই করা যাবে। অনেক সহজ এবং নিখুঁতভাবে মস্তিষ্কের কাজ বোঝা সম্ভব হবে।’
মস্তিষ্ক তার চারপাশে হাজারো বৈশিষ্ট্যসহ একটি ত্রিমাত্রিক ছবি তৈরি করে। এটি দেখতে অর্ধবৃত্তাকার একটি ‘ককপিট’-এর মতো। বিজ্ঞানীরা দেখবেন কীভাবে একটি ককপিট বিভিন্ন জায়গায় উড়ে যায় এবং কীভাবে একে অন্যের সঙ্গে যোগাযোগ রাখে। এ গবেষণার ফলে প্রতিবছর একটি প্ল্যাটফর্মের মধ্যে প্রায় ৬০ হাজার বৈজ্ঞানিক কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা বা পর্যবেক্ষণ করা যাবে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ কাজের জন্য প্রকল্পটিকে এক বিলিয়ন ইউরো (৮২৫ মিলিয়ন পাউন্ড) অনুদানের ঘোষণাও দিয়েছে। আশা করা হচ্ছে, আগামী মে মাসে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে খুব শিগগির জটিল গবেষণার কাজে কম্পিউটার ব্যবহার করে সহজেই জানা সম্ভব হবে মস্তিষ্কের বিভিন্ন খুঁটিনাটি তথ্য। পাওয়া যাবে মস্তিষ্কের সঠিক চিকিৎসা এবং কার্যকরী ওষুধের ব্যবহার।

ডেইলি মেইল অবলম্বনে প্রদীপ সাহা
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×