এই যে শুনছ?
তুমি কি জানো আমি কখন সবচেয়ে একাকিত্ব ভুগি?
খবর কি রাখো?
........যখন আমার পাশের চেয়ারটাতে বসে তুমি ব্যস্ত মুঠোফোনে
অথবা শখের ল্যাপটপটাতে
আমি একা পড়ে থাকি আমার ক্রমশ শীতল
চায়ের কাপের সাথে
শুনছ??
যখন তোমার মাথার কোঁকড়া কালোচুলে
অনধিকার চর্চাতে ফেসবুকের বন্ধুরা যায় ক্ষেপে
যখন অফিস পাড়ায়.......
আড্ডা গড়ায়.........
ব্যস্ত আমিও ......পাগলা ঘোড়ায়
৯/৫এর রুদ্ধশ্বাসে
তবু একাকিত্ব ঘোচে
যখন.......সেই আগের মত কফিশপটাতে
হাতে হাত রাখা দূর্লভ কোন কোন মুহূর্তে
এই ক্ষণ যে বেঁচে থাকে আমাদের একাকী প্রহরের শক্তিতে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



