somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্য: অপারেশন-ড্রাইভার হান্ট

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবশেষে আমি তাহাকে পাইলাম-একজন চলনসই ড্রাইভার। চাকরিতে ঢোকার পর থেকেই অক্লান্ত উদ্যমে দীর্ঘসঞ্চিত টাকায় দীর্ঘ লালিত স্বপ্নটা পূরণ করে ফেললাম-একটা সেকেন্ডহ্যান্ড গাড়ির আমি এখন গর্বিত মালিক।কিন্তু,কি বলব ভাই,তখন কি আর জানতাম আমার ভোগান্তি মাত্র হলো শুরু।এই দেশে একজন ভালো ড্র্রাইভার পাওয়া যে কি কঠিন তা যাদের নসীবে একটি গাড়ি লাভের "সৌভাগ্য" হয়েছে শুধু তারাই ভালো জানেন। কেনার পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই আমাকে ড্রাইভার পাল্টাতে হয়েছে কেননা শুধু মাত্র "গরু ছাগলের তফাত" বোঝা ছাড়াও বাদবাকি অন্যন্য কিছু গুণাগুণও একজন ড্রাইভারের পক্ষে দরকারী বলে আমি মনে করি।

প্রথমটি ছিল পাড় মাতাল।হাইওয়েতে লাল পানি খেয়ে উদ্দাম ট্রাক চালানোর ট্র্যাক রেকর্ড ছিলো তার। আমার মারুতি গাড়ি চালানোর সময় সে প্রায়শই পুরানো সোনালী দিনগুলোর মত বেপরোয়া হয়ে উঠতো। বললে বিশ্বাস হবে না,আমি একসপ্তায় তিনোটি কেস খেয়ে গেলাম। ওগুলোতে গচ্চা গেল হাজার চল্লিশেক টাকা।দিলাম প্রথমজনকে পত্রপাঠ বিদায় করে।দ্বিতীয়টির আবার ছিলো ঘুমের বাতিক। কাজের অবসরে ড্রাইভারদের ঘুমাবার প্রতিভা সর্বজনস্বীকৃত,কিন্তু এপথেঘাটে একটু সিগন্যাল পড়লেই সে ঘুমিয়ে কাদা হয়ে যেত।তার এই ক্ষমতা দেখলে ঘোড়ার পিঠে ঘুমাতে সক্ষম নেপোলিয়নও ঈর্ষান্বিত হতেন নির্ঘাত।অবশেষে আমি যখন আবিষ্কার করলাম যে ইনি এমনকি গাড়ির সচল অবস্থাতেও ঘুমিয়ে পড়েন তখন আর রাখতে ভরসা হলো না। তৃতীয়টি বাদ পড়ল একদিন পরপর নানা বাহানায় ছুটি নেবার কারনে।ঐ নরাধম দুসপ্তাহে দ্বিতীয়বার মায়ের মৃত্যুর কথা বলে যখন ছুটি নিতে এল তখন আর সহ্য হলনা,দিলাম ছাটাই করে।
শেষেরজন বজলু মিয়াকে আমার মোটের উপর ভালোই মনে হল। সকালে অফিসে যাবার পথে রাস্তা চিনতে একটু ভুল হলেও নতুন জায়গায় প্রথম দিন ভেবে এক্সকিউজ করে দিলাম।রাতে ফেরার পথে লাগলো গোলমাল। বেশ গাড়ি চলছে আমি পেছনে বসে ঝিমাচ্ছি।হঠাৎ এক সজোরে ব্রেক করে গাড়ি থামলো আর আমার তন্দ্রা ছুটে গেল। আমি গটগট করে নামলাম আবার সাথেই গাড়িতে ব্যাক করলাম।
"এটা কোন জায়গায় গাড়ি নিয়ে এসেছ?" কাচুমাচু বজলু মিয়া জানালো সে বাস্তা হারিয়ে ফেলেছে।
জায়গাটা থেকে বের হয়ে চেনা রাস্তায় ফিরতে ঘাম ছুটলো আমাদের। রাস্তাবিষয়ক ক্রমাগত জিজ্ঞাসাবাদে অধিকাংশই বলে চেনেনা ।একজন বলে ডানে যান তো অপরজন বামে।এক ভীষন কনফিডেন্ট ছেলর রাস্তা নির্দেশনা মেনে মেইন রোডের বদলে আমরা সামনে একটা বিশাল পুকুর আবিষ্কার করলাম,সাথে সাথে ব্রেক ।অল্পের জন্য ওটাতে পড়িনি আমরা।
বর্তমানে আমার ড্রাইভারের একমাত্র কাজ ঢাকার বিভিন্ন রাসতাঘাট চেনা। কাজ কেমন আগাচ্ছে কে জানে কিন্তু যত যাই বলুন আশা করি আপনিও একমত হবেন যে একজন ভালো ড্রাইভার জোগাড় করা দুনিয়ার কঠিনতম কাজগুলোর একটি।

৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×