somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প: শিকার ও শিকারী

১৯ শে জুন, ২০১৩ সকাল ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাড়াটে খুনি মুফিজের কোনসময়ই তার "ক্ষেপ" নিয়ে বেশি চিন্তা ভাবনা থাকে না।পয়সা ফেল, কাজ নাও - তার কাস্টমারদের প্রতি এই-ই তার মনোভাব।তাও এবারেরটা নিয়ে সে একটু চিন্তায় না পড়ে পারেনি।বছর আটেকের একটা শিশু.....তায় আবার মেয়েমানুষ........ না না বিবেক যন্ত্রণার মত ফালতু ব্যপারের কোন বালাই অন্তত মুফিজের নেই, তবে এই দুই ক্ষেত্রেই বড় ঝামেলা, গুলি করে মেরে ফেললে এক সেকেন্ডের মাঝেই সব ঝামেলা শেষ, কাহিনী খতম। তা না,বাচ্চাটাকে আটকে রেখেছে সে গত বারো ঘন্টা ধরে, কাজেম আলী কি করতে হবে কিছুই তাকে বলছে না।ভাবে মনে হয় সে আসল বস না, বরং অন্য কারো হাতের ইশারার পুতুল,যেমনটা সে নিজে এই মূহূর্তে কাজেম আলীর।তাতে অবশ্য মুফিজের কি যায় আসে! তার তো স্রেফ হুকুমের অপেক্ষা, তা কাজেম আলীর মুখ থেকেই আসুক কিংবা তার উপরওয়ালার।কাজ ফিনিশ করে সোজা বাড়ির পথ ধরা।ভালো জিনিসের জোগাড় হয়ে আছে বাড়িতে, প্রাণভরে আয়েশ করে ঐটা টানার মজাই আলাদা।

আর এ কি ঝামেলায় সে জড়িয়ে পড়লো।এইটা কিডন্যাপিং এর কেস নাকি কে জানে। কাজ নেয়ার সময় ভালোমত কোন কিছু না জিজ্ঞেস করেই কাজ নিয়ে নিয়েছে সে। ভালো টাকা দেবে- শুধু এইটুকুই তার জানা দরকার ছিল।কিডন্যাপিং এর কেইস তার পোষায় না এমনিতেই, অনেক কম আয় ঐসবে,ঝামেলাও বেশী- তাই, কিন্তু এই কাজে এত বেশী দেবার কথা হয়েছিল, যে মার্ডার কেস ছাড়া অন্য কোন কিছুর কথা মনেই হয়নি তার।

আর তাছাড়া কিডন্যাপিং অনেক নিচুদরের কাজ, সে একজন কিলার - নতুন শেখা শব্দটা মনে মনে আবৃত্তি করে সে, এইসব ছোটমোটো কাজ তার জন্য রীতিমত মানহানিকর।

তা এইসব নানা কারণে মুফিজের মেজাজ একটু বেশীই খারাপ হয়েছিল। তারপর আরও যন্ত্রণার উপর যন্ত্রণা, পিচ্চি আবার কান্নাকাটি শুরু করে দিল, নানা অনুনয় বিনয়, সাধে কি আর সে পিচ্চি আর মেয়েলোকদের উপর বিরক্ত হয়? রেগে মেগে কাজেম আলীর অলক্ষ্যে সে একটা চড় কষিয়ে দিয়েছে মেয়েটার গালে। বলাবাহুল্য বড়লোকের বাচ্চাকে মারতে পেরে সে এক ধরনের বিমলানন্দ পেয়েছে, বড়লোকদের প্রতি তার সবসময়েই এক অকারণ বিদ্বেষ আছে।
নিজের আজন্ম দারিদ্র্যতা জাত বঞ্চণা এর একটা কারণ হলেও হতে পারে।

সব মিলিয়ে তার মেজাজ এখন চরম খারাপ।মুফিজ উঠে দাঁড়ালো, কাজেম আলীর কাছে একটু যাওয়া দরকার। কিছু জিজ্ঞেস করতে সে বেশী ভরসা পায় না, তেমন কিছু যা জানা যাবে তা ও মনে হচ্ছে না ..তাও।

শেষ বারের মত বিড়িতে টান মেরে ফেলে দিয়ে সে রওনা দিলো। তার "সম্ভাব্য" শিকারের দিকে একবার তাকালো সে এইসময়। আশ্চর্য, বাচ্চাটিও তাকিয়ে আছে তার দিকে। সে তাকাতেই শিউরে উঠে একেবারে গুটিয়ে গেল।

একদম বাইরে দাঁড়ি্যে কাজেম আলী কার সাথে যান ফোনে কথা বলছিল।নির্ঘাত তার হুকুমদাতা বসের সাথে। আড়াল থেকে মুফিজ কান পাতে। কথার ফাঁকে ফাঁকে বের হয়ে পড়ে আসল মানুষটার নাম।আড়ালে দাঁড়িয়ে মরফিজ কেঁপে ওঠে।এই অতীব কুখ্যাত আন্ডারওর্য়ালড ডনের নাম কে না শুনছে, তবে সে যা জেনেছে তা জানলে মুফিজ আর বেঁচে থাকবে না,ডন কোন প্রমাণ পেছনে রাখেনা। পায়ে পায়ে পিছু নিশব্দে সরছিল সে, এককোনায় অবহেলায় পড়ে থাকা তুচ্ছ টিনের কৌটাটা সব সর্বনাশ করে দিলো।পা লাগতেই ঝমঝম আওয়াজ করে উঠলো।এখন আর কোন আড়াল নেই,রুদ্ধশ্বাসে একসারি রুম পার হয়ে এক দৌড়ে সে চলে এল সেই যেখানে বাচ্চাটা বন্দি। এই ঘরের পেছনে একটা ব্যাকডোর আছে, কাঁপা হাতে একটানে খুলে ফেললো সেটা,পায়ের আওয়াজ পাচ্ছে সে, কাজেম আলীর প্যান্টের পকেটে লুকানো পিস্তলের অপেক্ষা আর .......এক নিমিষে সব শেষ।না, স্পিং -এর মত লাফিয়ে বার হয়ে পড়ার সময়....,হঠাৎ বন্দির দিকে চোখ যায় তার।নিজের আচরণটা অবিশ্বাস্য বটে , তার নিজের কাছেই , ......... হাত ইশারায় ওকে ডাকে মুফিজ। শিকার ও শিকারীর পায়ে যেন ডানা গজিয়েছে , প্রাণের ভয়ে যেন উড়ে যেতে থাকে ওরা , দৌড়ে নয়..............।

১৪টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×