
ঘুমের ঘোরে নেশাতুর
আধারেই সত্যের প্রকাশ দ্বিধাহীন
দিনের আলোয় বড় বেশি সাবধানী
সুনিপুণ তার লুকোচুরি খেলা
মিথ্যের আড়াল বড় বেশি।
ঘুমহীন রাত কোনো যুক্তি জানে না, মানে না।
মানে শুধু হৃদয়ের আকুলতা, ব্যাকুলতা
ক্রমাগত চেনাজানা হৃদয়ে তার আসা-যাওয়া
জানিয়ে যায় তার সব গল্পকথা
সমাজের পঙ্কিলে বাঁধা নিয়ম নেই।
মাঝে মাঝে পূর্ণিমা রাতকে করে আরও বেশি নেশাতুর
কেউ কেউ এমন রাতে সত্য প্রকাশের যন্ত্রণায় জীবন হারায়
কেউ কেউ মরণের চাদর ছিঁড়ে জীবনের নাটকে ভাসে
কোথাওবা হয় ভালোবেসে কাছে থাকার বা দূরে যাবার মহাকাব্য
কোথাওবা বিশ্বাসের মৃত্যু
কোথাওবা বালিশচাপা কান্না
পেয়ে না হারাবার ছটফটানি
আগলে রাখার ব্যাকুলতা।
যেমনি হোক নেশাতুর রাত জীবনকে চিনিয়ে দেয় নিয়মের বাইরে
তাই তো এই শতাব্দীর মানুষ বড় বেশি ভালোবাসে
বড় বেশি রাত জাগে।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৭ রাত ২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




