somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

করোনা ভাইরাস নিয়ে মানুষ যা ভাবছে এখন

৩১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। চার ধরনের লোক করোনা নিয়ে আতঙ্ক ছড়াতে পছন্দ করে—(ক) সরকারবিরোধী মহল, যারা করোনার প্রকোপে সরকারের পতন আশা করে, (খ) অতিমাত্রায় বস্তুবাদে প্রভাবিত, যারা ভাবছে বাংলাদেশের অসচেতন জনগণ, যারা এখনও পাঁচওয়াক্ত নামাযে সমবেত হয়, তাদের অবস্থা ইতালির চেয়ে ভালো হতেই পারে না। আল্লাহ তায়ালার অসীম কুদরতে তাদের তেমন বিশ্বাস নেই। (গ) অতি হতাশাপ্রবণ। (ঘ) না বুঝে তালের সঙ্গে তাল মেলানো টাইপের ব্যক্তি।

২। মহামারী প্রাদুর্ভাবের সময় হাদিসে কুদসিতে আল্লাহ তায়ালার প্রতি সুধারণা রাখার তাগিদ এসেছে। তাই যা হবে আমাদের মঙ্গলের জন্যই হবে।

৩। আল্লাহর দরবারে প্রার্থনা করার একটি নিয়ম হল, তা কবুলের ব্যাপারে আশাবাদী হওয়া। আপনি যদি দোয়ার পরও প্রবল হতাশাই প্রকাশ করতে থাকেন, তবে কেমন দোয়া করেছেন আপনি?

৪। আতঙ্কিত হয়ে কোনো লাভ নেই। যে সব দেশে করোনার ব্যাপক বিস্তার হয়েছে, তারা কম সতর্ক ছিল না; বরং আতঙ্ক মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়।

৫। আতঙ্কিত মানুষ সর্দি-কাশি-জ্বরে আক্রান্ত ব্যক্তির সঙ্গে অমানবিক আচরণ করছে, লাশ দাফনে বাধা দিচ্ছে; এমনকি হাসপাতাল বানাতেও বাধা দিচ্ছে।

৬। যদি ধরেও নেন, সতর্ক থাকলে করোনা হবে না, তারপরও প্রশ্ন, কয়দিন ঘরে বসে থাকবেন? এই ভাইরাসের প্রতিষেধক বাজারজাত হতে কমপক্ষে ২০২১ সাল পর্যন্ত সময় প্রয়োজন। এত সময় বসে থাকতে পারবেন তো?

৭। জনগণের পরিসংখ্যানই যদি সব হয়, তাহলে আল্লাহ তায়ালার কুদরতের কাজ কী? করোনা ছাড়াও তো প্রত্যহ কত মানুষই মারা যায় সেগুলোর পরিসংখ্যান কি কখনো কেউ করেছে?

৮। গত কয়েক দিনে ঢাকা এবং ঢাকার বাইরে মৃত্যুর ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছিল। সৎকারের আগেই যাঁদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল, তাঁদের কারোরই কোভিড–১৯ ছিল না। তিনি মৃত্যু হলেই কোভিড–১৯ ভেবে দুঃশ্চিন্তাগ্রস্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন মীরজাদি সেব্রিনা।

৯। আমাদের দেশের প্রেক্ষাপটে করোনাকে তার গতিতে ছেড়ে দেয়া ছাড়া উপায় নেই। অন্যথায় ভাইরাসের চেয়ে বড় বিপদ হয়ে উঠবে মন্দা ও দুর্ভিক্ষ। এটা পরিষ্কার যে, সরকার জনগণের অন্ন বস্ত্রের দায়িত্ব নেবে না।

১০। এখনও পর্যন্ত করোনার প্রকোপ অমুসলিম দেশগুলোতে বেশি। মুসলমান দেশগুলো (শিয়া-ইরান ছাড়া) প্রযুক্তি ও সামর্থ্যে পিছিয়ে থাকা সত্ত্বেও করোনায় তুলনামূলক কম বিপর্যস্ত। একে আল্লাহর রহমত ভাবতে দোষ কী?
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

×