somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রিদওয়ান হাসান
বিন্দুর মাঝে সিন্ধু দর্শনের আশায় পথ চলি...

করোনা নিয়ে ভারতীয় মিডিয়ার ‘তথ্যবহুল’ ডকুমেন্টারি : করোনা কি ভাইরাস নাকি জৈবিক মরণাস্ত্র

০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

করোনা ভাইরাসটি এখন বলিউডের গল্পে বায়ো-ওয়েপন হিসেবে আবিষ্কার হয়েছে। এর আবিষ্কারক খোদ ভারত। আজকে জি-২৪ ঘণ্টায় ‘করোনায় চিনা যোগ’ শিরোনামের সিরিজ ডকুমেন্টারিটা দেখলাম। ভারত কিছু পারুক আর না পারুক—এসব স্ক্রিপ্ট সাজাতে পারে খুব ভালোভাবেই।

তাদের এই ‘তথ্যবহুল’ ডকুমেন্টারিতে কেবল তৃতীয় বিশ্বযুদ্ধের উস্কানিটাই পেলাম। এর আগেও ভারতে করোনা ভাইরাসকে ‘চীনা ভাইরাস’ বা ‘চাইনিজ ভাইরাস’ বলতে শোনা গেছে। তাদের দাবি, চীন সারাবিশ্বে বাণিজ্যিকভাবে সফল হওয়ার জন্যই এই জৈবিক মরণাস্ত্র ব্যবহার করছে।

তাদের এই ডকুমেন্টারির কয়েকটা তথ্য ছিল এমন—
১. চীনেই যখন করোনা ভাইরাসের আঁতুড়ঘর, অথচ তারাই এখন স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছে!
২. চীন করোনার ব্যাপারে অনেক তথ্য গোপন করে গেছে। তথ্য ফাঁস করার কারণে চিকিৎসককে মুচলেকা দিতে হয়েছে। এমনকি মানুষে মানুষে সংক্রামণ হয় না, চীন শুরুতে সেটাই বলেছিল। পরে ঘটনা ঘটার মুখ খুলেছে, এই ভাইরাস মারাত্মকভাবে সংক্রামক।
৩. চীনের গভর্নর পর্যায়ের এক ব্যক্তি নাকি বলেছে, আমরা মরণাস্ত্র ব্যবহার না করে মাথা খাটিয়ে বাণিজ্যিকভাবে ইউরোপ-আমেরিকাকে পর্যদস্ত করতে সক্ষম। এখন করোনার অজুহাতে চীন শুধু ইউরোপ আমেরিকা নয়, সারাবিশ্বে মাস্ক, পিপিই, ভেন্টিলেটর এবং ওষুধ সরঞ্জামাদি বিক্রি করছে।
৪. চীনের উহানে করোনার প্রতিরোধে মিত্রদেশ ইতালি চীনকে মাস্ক দিয়েছিল বিনামূল্যে। এরপর ইতালিতে করোনার প্রাদুর্ভাব বাড়লে চীন সেখানে মাস্ক বিক্রি করেছে চড়ামূল্যে।
৫. চীনের করোনা প্রতিরোধ ব্যবস্থায় WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কেন এত প্রশংসায় পঞ্চমুখ!
৬. যেই উহান থেকে করোনার বিস্তার, সেই উহানেই রয়েছে চীনের একমাত্র লেবেল ফোর মর্যাদার ভাইরোলজি ল্যাবরেটরি!
৭. চীন প্রায় ৩০ কোটি মাস্ক বানাতে সক্ষম হয়েছে। এবং তা বিক্রি করে প্রচুর অর্থ কামিয়েছে!
৮. ১৯৯৯ সালে চীনে একটি বই প্রকাশ হয়েছিল, Unrestricted Warfare বইটি লিখেছেন চীনের শীর্ষ দুই মিলেটারি সদস্য। তাতে লেখা আছে—আমেরিকার সাথে অস্ত্রে নয়, কেবল মাথা খাটিয়ে কমার্শিয়াল স্ট্রাটেজি দিয়ে আমেরিকাকে পেছনে ফেলতে পারে চীন।
৯. ১৯৮১ সালে লেখা ‘দ্য আই অব ডার্কনেস’ বইয়ে লেখক একটি ভাইরাসের কথা বলেছেন, যা Wuhan-400 নামে তুলে ধরেন লেখক। এটি মূলত চীনের ৪০০তম ভাইরাস বলেও উল্লেখ করেন লেখক। এই ভাইরাসের ব্যাপারটি বর্তমান করোনা ভাইরাসের আচরণের সাথে অনেকাংশে মিলে যায়।
১০. বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তাই এটি চীনের তৈরি একটি বায়ো-ওয়েপন বা জৈবিক অস্ত্র—আপনি মানুন আর না মানুন।

ভারতের এই ডকুমেন্টারি দেখার পর ভাবতেছি, এরাই আসলে করোনাকে তৃতীয় বিশ্বযুদ্ধের ইস্যু বানিয়ে ছাড়বে। মানুষের এই সংকটপূর্ণ মুহূর্তে এরা এখন হিংসার খেলায় জ্বলছে, স্বাধীনতার পরপরই চীন-ভারতের সীমান্ত বিরোধ হওয়ার কারণে চীনের সাথে ভারতের সম্পর্ক খুব একটা ভালো না। অথবা চীন পাকিস্তানের মিত্রদেশ হওয়াতে তাদের সাথে ভারতের সম্পর্ক আগে থেকেই খারাপ, এখন সেই হিংসার অনলে খুব ভালোভাবে ঘৃতাহুতি অর্পণ করে যাচ্ছে ভারত।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:১০
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×