somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Ways2Clean - পরিস্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর এবং প্রগতিশীল বাংলাদেশের পথে

১৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাস্তায় বের হলেই যত্রতত্র আবর্জনার স্তুপ। বিশেষ করে যে জায়গাগুলোতে বেশি মানুষের চলাফেরা সেখানে দেখা যায় ময়লা, আবর্জনা ও অব্যবহৃত নানা জিনিস রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। এসব জিনিস যেমন দৃষ্টিকটু তেমনি পরিবেশের জন্য ক্ষতিকর। ফেলে দেওয়া আবর্জনা গুলোকে আমরা মূলত দু'ভাগে ভাগ করতে পারি - ১. জৈব আবর্জনা (Organic waste) ও ২. অজৈব আবর্জনা (Inorganic waste)। রান্নাঘরের বেশিরভাগ আবর্জনাই জৈব। জৈব আবর্জনা গুলো পঁচে গিয়ে পরিবেশে ক্ষতিকর দূষণ সৃষ্টি করে। কিন্তু এগুলোকে প্রক্রিয়াজাত করে সার হিসেবে মাটির উর্বরতা বৃদ্ধিতে ব্যবহার করা যায়। অজৈব আবর্জনা গুলো আবার দু'ধরণের - ক) পুনঃব্যবহার্য (Recyclable) এবং খ) পুনঃঅব্যবহার্য (Non-recyclable)। বিভিন্ন ড্রিংসের ক্যান, বোতল, ধাতব বস্তু ইত্যাদি বস্তু গুলো রিসাইকেল্যাবল, বাছাই করে সেগুলো থেকে আবার নতুন কোন ব্যবহার যোগ্য জিনিস বানানো যায়। আনরিসাইকেল্যাবল গুলোকে নিয়ন্ত্রিত ভাবে ধ্বংস করলে তা পরিবেশে খুব একটা ক্ষতি করে না।

যদি প্রথম থেকেই অরগানিক আর ইনঅরগানিক আবর্জনা আলাদা করে রাখা হয় তবে সহজেই আবর্জনাগুলো ঠিক ভাবে ব্যবাস্থাপনা করা যাবে। এক সাথে মিক্সড হয়ে থাকলে সেটা দুঃসাধ্য। উন্নত দেশগুলো এই বর্জ্য ব্যবস্থাপনা বা Waste Management করে কেবল পরিচ্ছনই রাখছে না, একই সাথে পরিবেশ রক্ষা এবং রিসাইকেলিং এর মাধ্যমে আর্থিক সাশ্রয়ও করছে। আমাদের দেশে এর খুব জরুরী প্রয়োজন। কিন্তু বেশির ভাগ মানুষ এ সম্পর্কে জানেন না বা মাথা ঘামান না। আবর্জনা নিয়ে সামাজিক সচেতনতা গড়ে ওঠা খুব প্রয়োজন।

বর্তমানে বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ, ম্যাসাচুসেটস্‌ ইন্সটিটিউট অফ টেকনোলজিস (MIT) তাদের MIT IEDAS Global Challenge প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য শিক্ষার্থীদের প্রস্তাবিত প্রজেক্টকে আর্থিক সাহায্য দিচ্ছে। Tamanna Islam Urmi আপু Waste Management নিয়ে social awareness তৈরির লক্ষে তার প্রজেক্ট Ways2Clean করতে চেষ্টা করছে বাংলাদেশে। বাংলাদেশের দিনাজপুর জেলায় প্রাথমিক ভাবে বর্জ্য ব্যবস্থাপনার একটি পাইলট প্রজেক্ট দিয়ে শুরু করতে চাচ্ছে Ways2Clean প্রজেক্ট। MIT'র ফান্ডটি এই প্রজেক্টের আনতে প্রয়োজন MIT IEDAS Global Challenge-এর সাইটে এই প্রজেক্টে স্বপক্ষে অনেক ভোট। যদি আমরা সকলে মিলে এই প্রজেক্টের জন্য ভোট করি তাহলে আমাদের দেশের বর্জ্য ব্যবস্থাপনায় সাহায্য করবে MIT'র শিক্ষার্থী ঊর্মি আপু ও তার টীম। কিন্তু ভোট করার জন্য আর খুব বেশী সময় হাতে নেই। ১৮ এপ্রিল এই প্রজেক্টে ভোট করার শেষ দিন। ভোট করতে হলে আপনাকে প্রদত্ত লিংকে গিয়ে রেজিস্টার করতে হবে। রেজিস্টারের জন্য চারটি অপশন আসবে। তার মধ্যে MIT Friend অপশনটি সিলেক্ট করে রেজিস্ট্রেশন ফিল্ড গুলো ফীলআপ করে সাবমিট দেওয়ার পড় ইমেইলে পাঠানো লিংকে ক্লিক করে কনফার্ম করলেই অ্যাক্টিভ হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট। তারপর আবার প্রদত্ত লিংকে গেলেই ভোট করতে পারবেন।
লিংকঃ ভোট দিতে এখানে ক্লিক করুন।

আসুন সকলে এই প্রজেক্টিকে ভোট করে পরিস্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর এবং প্রগতিশীল বাংলাদেশের পথে পা বাড়াই। সচেতন সকলের অনলাইন ব্যবহারকারীর উচিৎ Ways2Clean-এর জন্য ভোট করা, আর দিনাজপুরের সকল অনলাইন ব্যবহার করীদের এর স্বপক্ষে ভোট করা অবশ্য দায়িত্ব বলে মনে করছি।
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×