somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারীর জন্য আবাসিক হোটেল

০১ লা জুলাই, ২০১৬ রাত ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নারী এখন ঘরে, বাজারে, অফিসে, ব্যবসায়, আদালতে, বিমানে, সংসদে। প্রশ্ন জাগে নারী নেই কোথায়! কাজী নজরুলের ভাষায়, এ পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চির কল্যানকর, অর্ধেক তার আনিয়াছে নারী, অর্ধেক তার নর। পুরুষ যেখানে, নারী সেখানে। সংখ্যায় হয়তবা নারী কম তাই বলে এমন নয় যে নারী কোথাও নেই। নারী আছে, নারী ছিল এবং ভবিষ্যতেও নারীর সংখ্যা বাড়বে ঘরে, বাজারে, অফিসে, ব্যবসায়, আদালতে, বিমানে, সংসদে । এটি প্রত্যাশা নয়, এটি বিশ্বাস। এটি ইতিহাস, এটি নারীর যোগ্যতা, এটি নারীর প্রতিজ্ঞা। নারী এখন কোন কিছুর ভয়ে ভীত নয়, নারী মাথা উচু করে চলতে শিখেছে, নারী প্রতিবাদ করতে শিখেছে। তাই নারীর সামনে অগ্রসর হবার দিন এসেছে, পিছন ফিরে তাকাবার দিন শেষ হয়েছে। নারী অতীতের সব লাঞ্চনা, বঞ্চনা, অপমান ভুলে যায়নি তারা তা মনে গেঁথে রেখে সব কিছুকে অগ্রাহ্য করে নিজের মতো জতৎ তৈরি করছে । তারপরও পদে পদে নারী বাঁধাগ্রস্থ। যেখানে যায় সেখানেই কিছু না কিছু সমস্যা থেকেই যায়। আমাদের দেশে মাইলফলকের মতো ইতিহাস আছে। সরকার দলীয়, বিরোধীদলীয়, গুরুত্বপূর্ন মন্ত্রীত্ব, স্পীকার ইত্যাদি পদে নারী ! এও কি ভাবা যায়! ক’টি দেশ এমন করতে পেরেছে? হয়ত একটিও না। এ আমার গর্বের বিষয়! এমন দেশটিতে আমি একজন নারী হয়ে জন্মেছি! তারপরও আমি কি সবখানে নিরাপদ? কেন নিরাপদ নয়? কিছু সু-ব্যবস্থার অভাবে। কিছু সত্যিকার পরিকল্পনার অভাব। যা আমাদের পদে পদে বাঁধা। নারী যেহেতু এখন ঘরে, বাজারে, অফিসে, ব্যবসায়, আদালতে, বিমানে, সংসদে। তাহলে নারী তো তার প্রয়োজনে এক জেলা থেকে আরেক জেলা, এক থানা থেকে আরেক থানা, এক সিটি থেকে আরেক সিটিতে যাবেই তার কাজের জন্য! তখন কেন তার জন্য দেয়া হয় না হোটেল ভাড়া?জানি এমন না হয় কম্বাইন হোটেল থেকে সকালে বেরুলে সামনের চায়ের দোকানের বসে থাকা লোক গুলি বাঁকা চোখে মুচকি হেসে দেখে। কেন নারী কি একা হোটেলে একটি রাত থেকে পরের দিনের তার কাজ শেষ করতে পারবে না? তাহলে কেন তার সহ্য করতে হবে মুচকি হাসি? যে হাসি কথা বলে অপমানের, লাঞ্চনার। তাহলে নারীর জন্য কেন সামান্য আবাসিক হোটেলের সুব্যবস্থা নেই? তবে এত বড় বড় পদে অধিষ্ঠিত হয়ে নারী সমাজের কি লাভ হলো?কম্বাইন আবাসিক হোটেলেগুলোতে যদি নারীকে এলাউ না করা হয় তবে আমার দাবী প্রতিটি থানায়, প্রতিটি জেলায়, প্রতিটি বিভাগে নারীদের জন্য সরকার কর্তৃক আবাসিক হোটেলের ব্যবস্থা করা হোক।

সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৬ রাত ১১:৩২
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×