somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয় সংগীত এর বিশ্বরেকর্ড ও আমার ভাবনাঃ ‘লাখো কন্ঠে’র বদলে ‘কোটি কন্ঠে জাতীয় সংগীত’ হোক।

২২ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


(১)
আগামী ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে ৩ লাখ কণ্ঠে একইসঙ্গে জাতীয় সংগীত গাওয়া হবে। সৃষ্টি হবে নতুন এক বিশ্বরেকর্ড। জাতীয় সংগীত নিয়ে বর্তমানে এ রেকর্ডটির মালিক ভারত। ১ লাখ ১২ হাজার লোকের উপস্থিতিতে দেশটি এ রেকর্ড গড়ে। এই রেকর্ড ভাঙার আয়োজন করেছে সরকার। বাংলাদেশের সাহস তো কম না!!

এই আয়োজনের আসলেই প্রয়োজন আছে কি না তা নিয়ে অবশ্য নানা মত আছে। তবে সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে, এক সুরে গান গেয়ে জাতি আবার এক সুরে ঐক্যবদ্ধ হবে। দেশের সব মানুষ একসঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করে গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডর্স-এ বাংলাদেশের নাম তুলে ধরতে পারবে বলে তারা আশাবাদ ব্যক্ত করছেন।

সকল কর্মযজ্ঞে যেমন ভেজাল থাকে এখানেও তার ব্যতিক্রম হচ্ছে না। প্রথমে মাননীয় অর্থমন্ত্রীর “...চাঁদা তুলবো” বলা নিয়ে সাংঘাতিক প্রতিক্রিয়া হলো। এর রেশ ধরে আবার ইসলামী ব্যাংকের ৩ কোটি টাকা অনুদান নিয়ে লেগেছে ভেজাল। সবাই বলছে এতে নাকি “চেতনার বারোটা বেজে গেছে”। এখন কোন বেয়াক্কল যদি বলেন “ভাই, চেতনা কি” তাহলে আপনার জন্য উত্তর হলো, “অবিলম্বে পাকিস্তানে চলে যান”।

যাইহোক, এত টাকা খরচ না করে, কোন ভেজালে না গিয়েই কিন্তু আপনি বিশ্ব রেকর্ড করতে পারেন। কিভাবে? সরকার একটা ফরমান জারি করুক এই মর্মে যে, অমুক দিনে অমুক সময়ে সারা বাংলাদেশের মানুষ জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করেন। বিশ্ব দেখবে ৩ লাখ নয়, একেবারে গোটা দেশের মানুষ একযোগে জাতীয় সংগীত গাইছে। ‘লাখো কন্ঠে’র বদলে ‘কোটি কন্ঠে জাতীয় সংগীত’ হোক। সেক্ষেত্রে ২৬শে মার্চ রাত ১২টা ১ মিনিটে সবাই যে যেখানে যে অবস্থায় আছে জাতীয় সংগীত গেয়ে উঠবে। ভাবা যায় কী চমৎকার কোটি কন্ঠে ভরে উঠবে দেশ! এমনটি হলেই তো—‘পৃথিবী অবাক তাকিয়ে রয়...’।

(২)
এখন একটু টক শো (মানে টক কথা) হোক। আমাদের প্রিয় জাতীয় সঙ্গীত গেয়ে গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্স-এ নাম উঠানো কি খুব জরুরী কোন ব্যাপার? আগামী ২৬শে মার্চ এর পরে বাংলাদেশ কি আমূল বদলে যাবে? দেশ থেকে কি সকল অনাচার, অবিচার, চুরি-বাটপারী, রাহাজানি দূর হয়ে যাবে? আর ওয়ার্ল্ড গিনেজ বুকে কি থাকে? কে দাঁড়িতে বেঁধে ট্রাক টেনে নিচ্ছে, কে গায়ে কত হাজার আলপিন বিঁধিয়ে হেটে বেড়াচ্ছে, বা কে কয় দশক ধরে গোসল করেনি, চুল কাটেনি--এসব উদ্ভট কান্ড-কীর্তি রেকর্ড করার জন্য যে গিনেজ বুক—তাতে আমাদের লাখো কন্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে নাম উঠানোর চেষ্টাটা মোটেই সম্মানের নয়। অসম্মানের! গভীর অপমানের!

আমার মতে এসব রাষ্ট্রপক্ষের সাংস্কৃতিক দেউলিয়াত্বের প্রদর্শনী। দেশপ্রেম দেখানোর বা রেকর্ডের বিষয় নয়, কয়েক মিনিটের বা ঘন্টার বিষয়ও নয়। স্বদেশের হৃদয়-আর্কাইভে অনন্তকাল ধরে রাখার বিষয়। গিনেস রেকর্ডের আয়ু কয়েক ঘন্টা, কয়েক দিন বা বড়জোর কয়েক মাস মাত্র! ন্যুনতম আক্কেলটুকু খরচ করলেইতো বোঝা সম্ভব যে অন্য যে কোন দেশ যে কোন সময় এর চেয়ে বড় আয়োজন করে বসলেই আমাদের রেকর্ডের মৃত্যু ঘটবে। কীভাবেই বা আমরা অন্যের রেকর্ড দিয়ে আমার জাতীয় সংগীতকে প্রতিস্থাপিত হতে দেবার মধ্য দেশপ্রেম খুঁজে পাই?

সবচে’ বড় ভয় পরবর্তী প্রজন্ম না দেশপ্রেমকে বিচিত্রানুষ্ঠান আর প্রদর্শনী ভেবে বেড়ে উঠে!

আহারে দেশপ্রেম! এই লোক দেখানো দেশপ্রেম না দেখিয়ে ২৬শে মার্চ জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণির মানুষ যদি শপথ করতেন যে, “আজকে থেকে সোনার বাংলায় আর কোন দুর্নীতি হবে না” তাহলে কতই না মঙ্গল হতো।

সবাইকে ধন্যবাদ।

[আমার একজন শ্রদ্ধেয় স্যার এবং নিজের কিছু কথা মিলিয়ে লেখাটি প্রস্তুত করা হয়েছে]।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪৫
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি

লিখেছেন শিমুল মামুন, ২৭ শে জুন, ২০২৬ বিকাল ৫:০২


২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি (FIFA World Cup 2026 Round of 32 schedule)
বাংলাদেশ সময় অনুযায়ীবিশ্বকাপের নকআউট পর্বের ফিক্সচার (World Cup knockout fixtures Bangladesh time) নিচে দেওয়া হলো:

২৮ জুন... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

×