somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

প্রিয় জানা আপা ও মডারেশন প্যানেল সমীপে কয়েকটি প্রস্তাবনা

২২ শে জুন, ২০১৪ সকাল ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় জানা আপা,

আসসালামু আলাইকুম।
আশা করি সকলের দোয়ায় ও সহযোগিতায় আপনি এবং আপনার সকল কাজের কাজী মডারেশন প্যানেল বেশ ভালভাবেই দিনাতিপাত করছেন। যদিও অনুমান করতে পারি যে, প্রায় দুই লক্ষাধিক সন্তান-সন্ততি(ব্লগারদের কথাই বলছি আর কি।) নিয়ে আপনি বা মডু প্যানেল মহা টেনশনে প্রতিটা ক্ষণ অতিবাহিত করেন। অবশ্য টেনশনে থাকারই কথা। এতগুলো ‘ত্যাদর’ পোলাপাইন ম্যানেজ করা তো চাট্রিখানি কথা নয়! আমি অবশ্য সবার মত ত্যাদর না। :):):)

যাইহোক, আপনি খুব ব্যস্ত মানুষ। অনেক বড় লেখা পড়ার মত সময় আপনার হাতে নেই। তাই সরাসরি মূল কথায় চলে আসি। আমি বিনীতভাবে আপনার/মডুর সমীপে কয়েকটি প্রস্তাবনা রাখছি।

১. নির্বাচিত পোস্টের সংখ্যা উল্লেখ থাকা উচিতঃ

ব্লগার পরিসংখ্যান

• পোস্ট করেছেন: ৭৯টি
• মন্তব্য করেছেন: ৫০৯টি
• মন্তব্য পেয়েছেন: ৮০৭টি
• ব্লগ লিখেছেন: ১ বছর ৩ মাস
• ব্লগটি মোট ১৩০৬০ বার দেখা হয়েছে


উপরের ব্লগার পরিসংখ্যান ব্যাপারটি সবার কাছে ব্যাপক পরিচিত ও প্রিয় একটা বিষয়। এটা বেশ কাজের জিনিষও বটে। তবে আমার প্রস্তাব হলো এর সাথে আরো কয়েকটা বিশেষ আইটেম যোগ করা যেতে পারে। যেমনঃ

নির্বাচিত পাতা নিয়ে ব্লগারদের আগ্রহের শেষ নেই। সকল ব্লগারের অন্যতম লক্ষ্য থাকে তার লেখাটি যেন এই পাতায় যায়। এজন্য তারা লেখাটিকে সর্বাঙ্গীণ সুন্দর, পরিচ্ছন্ন ও তথ্যবহুল করার চেস্টা করেন। সাধারণত একজন ব্লগারের সেরা বা জনপ্রিয় লেখাটিই নির্বাচিত পাতায় স্থান করে নেয়। ব্লগারের কোন লেখা যখন নির্বাচিত পাতায় যায় তখন সে নিজের লেখণিকে স্বার্থক বলে মনে করেন। এমনি গুরুত্ববহ একটি বিষয় হলো এই নির্বাচিত পাতা। অথচ খুব অবাক করা ব্যাপার হলো সত্য (আমার জানা মতে) সামুতে নির্বাচিত পাতায় জায়গা করে নেয়া পোস্টের কোন রেকর্ড রাখা হয় না! সামুতে অনেক ব্লগার আছেন যাদের অসংখ্য পোস্ট নির্বাচিত পাতায় স্থান পেয়েছে। সময়ের ব্যবধানে হয়ত সে ভুলেই যাবে তার কোন কোন লেখা নির্বাচিত পাতায় ঠাঁই পেয়েছিল।

তাই আমার অনুরোধ উপরের অন্যান্য পরিসংখ্যানের সাথে নির্বাচিত পোস্টের সংখ্যা নামে আর একটি আইটেম যোগ করা হোক। বিষয়টি ভেবে দেখার জন্য অনুরোধ রইলো।

২. ব্যান খাওয়া, রিপোর্টেড হওয়া, বা এ জাতীয় সকল তথ্যঃ
নানা কারণে একজন ব্লগার ব্যানড হয় বা তার লেখা রিপোর্টেড হয়। যদি সম্ভব হয় তবে এ সমস্ত রেকর্ড এখানে থাকা সমীচীন বলে আমি মনে করি। আমি বলতে চাচ্ছি যে, একজন ব্লগারের পুরো ‘আমলনামা’ এখানে থাকুক। আমার ধারণা এতে স্বচ্ছতা যেমন আরো বাড়বে তেমনি ব্লগারদের দায়িত্বশীলতাও বেড়ে যাবে। একজন এমপি প্রার্থীর হলফনামা যদি জনসমক্ষে প্রকাশিত হতে পারে তাহলে ব্লগারদের সামগ্রিক কার্যক্রম প্রকাশ হতে কোন আপত্তি থাকার কথা নয়।

স্পেস সমস্যার ক্ষেত্রে আমার প্রস্তাব হবে প্রধান প্রধান পরিসংখ্যানগুলো দৃশ্যমান রেখে বাকীগুলো ‘More’…দিয়ে হাইড করে রাখা যেতে পারে। ‘More’-এ ক্লিক করলে বাকীগুলো দেখাবে।

৩. ‘জেনারেল’ সমাচারঃ

আপনি নতুন ব্লগার
সামহোয়্যার ইন ব্লগে...আপনাকে স্বাগতম। আপনাকে প্রথম পাতায় লেখার সুযোগ দেবার আগে আপনাকে ৭দিন পর্যবেক্ষনে রাখা হবে। প্রথম পাতায় লেখা পোষ্ট করার সুবিধা পেতে ভালো লেখা পোষ্ট করুন এবং ব্লগের নিয়ম মেনে চলুন।


এটা অনেক পুরাতন অভিযোগ। অফিসিয়ালি ‘জেনারেল’ হওয়ার জন্য ৭ দিনের কথা বলে ক্ষেত্রবিশেষে ১ বছরও রাখা হয়। আবার এমনও হয় যে, কেউ কেউ ২/৩ দিনের মধ্যে ‘জেনারেল’ হয়ে যান। যাইহোক, ‘সঙ্গত কারণেই দেরী হয়’ বলে ধরে নিলেও এটা পরিস্কারভাবে কথার(পড়ুন লেখার) বরখেলাপ। ৭ দিনের সময়সীমার কথাটি একেবারে কথার কথা হয়ে যাচ্ছে। বেশীরভাগ সময় এটাকে দৃষ্টিকটু লাগে। একজন নতুন ব্লগার এসেই এমন অবস্থায় পড়লে সে বলে বসতেই পারে ‘এখানেও দেখি সরকারী অফিসের মত ঢিলেমী চলে’।

নতুন ব্লগারকে ‘জেনারেল’ করতে যেহেতু বিভিন্ন বিষয় আপনাদের বিবেচনা করতে হয় সেজন্য আমার প্রস্তাব হলোঃ এ এক্ষেত্রে আপনারা সময় বাড়িয়ে নিন। বলা যেতে পারে ‘আপনাকে ৩ মাসের মধ্যে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ও আইনানুযায়ী জেনারেল করা হবে’। বিশেষভাবে খেয়াল রাখা উচিত হবে এর ব্যত্যায় যেন না ঘটে। আমার বিশ্বাস এতে অযথা ‘পেরেশান’ হওয়ার হাত থেকে নতুন ব্লগারগণ রেহাই পাবেন।

উপরোক্ত প্রস্তাবনাগুলো একান্তই আমার ব্যক্তিগত। যদি বিষয়গুলো বিবেচনা করার উপযুক্ত মনে হয় তাহলে ভেবে দেখার জন্য আন্তরিক অনুরোধ রইলো। আর ভুল-ভাল কিছু লিখে ফেললে আগাম ক্ষমা চেয়ে রাখলাম।

সবাইকে অনেক ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৪ সকাল ১০:৪১
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×