somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বের বৃহত্তম ওয়েবপোর্টালের যাত্রা হলো শুরু ।

২৪ শে জুন, ২০১৪ বিকাল ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন আগে থেকেই টিভিতে নিয়মিত ‘বাংলাদেশকে জানুন’ বা এ জাতীয় একটি বিজ্ঞাপন নিয়মিত দেখানো হচ্ছে। কেউ কেউ হয়ত দেখে থাকবেন। আমিও দেখেছিলাম। বিজ্ঞাপনে বলা হচ্ছিল বাংলাদেশ সম্পর্কিত একটি ওয়েব পোর্টাল এর কথা যেখানে নাকি দেশের সকল গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। বিজ্ঞাপনে এটাও বলা হচ্ছিল যে, এটা নাকি দুনিয়ার largest ওয়েব পোর্টাল।





যাইহোক, জাতীয় বাতায়ন (National Portal-NP) এর আওতায় দেশের সকল ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ, অধিদপ্তর, মন্ত্রণালয়সহ সকল সরকারি দপ্তরের জন্য প্রায় ২৫ (পঁচিশ) হাজার ওয়েব পোর্টাল (তথ্য বাতায়ন) নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে উদ্বোধন হল বিশ্বের অন্যতম বৃহত্তম সরকারি পোর্টাল জাতীয় তথ্য বাতায়ন। গত ২৩ জুন সোমবার পোর্টালটির উদ্বোধন করা হয়।

ওয়েবপোর্টালের বিভিন্ন দিক তুলে ধরে অ্যাকসেস টু ইনফরমেশন প্রকল্পের পরিচালক কবির বিন আনোয়ার বলেন, ‘আমরা খোঁজ নিয়ে দেখেছি এই ওয়েবপোর্টালটি বিশ্বে সর্ববৃহৎ। কারণ, এখানে ৬১টি মন্ত্রণালয় ও বিভাগ, ৩৪৫টি অধিদফতর, বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়নসহ মোট ২৫ হাজার ওয়েবসাইট নিয়ে গঠিত।’

এই পোর্টালের মাধ্যমে সরকারের সব মন্ত্রণালয় থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রগুলোও সংযুক্ত করা হয়েছে। ২৫ হাজার ওয়েবসাইটকে একত্র করে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণের উদ্যোগ নেয়ার কারণে এর নাম দেয়া হয়েছে ন্যাশনাল পোর্টাল বা জাতীয় বাতায়ন। পোর্টালটি তৈরি এবং দেখাশোনার দায়িত্বে রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প।

পোর্টালটির মাধ্যমে সরকারের সঙ্গে যোগাযোগের সব ধরনের লিংক দেয়া থাকবে। তাই এখন থেকে ঘরে বসেই যে কোনো সেবা গ্রহণ করতে পারবেন দেশের জনগণ।

পোর্টালটিতে ২৫ হাজার ওয়েবসাইটের পাশাপাশি ৭ লাখ ই-ডিকশনারি এবং ২০ হাজার তথ্য কর্মকর্তার বিবরণও দেয়া রয়েছে।



সোনার বাংলাদেশ। প্রাকৃতিক রূপবৈচিত্র্যে ভরা আমাদের এই বাংলাদেশ। এই দেশে পরিচিত অপরিচিত অনেক পর্যটক-আকর্ষক স্থান আছে। এর মধ্যে প্রত্মতাত্বিক নির্দশন, ঐতিহাসিক মসজিদ এবং মিনার, পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত, পাহাড়, অরণ্য ইত্যাদি অন্যতম। এদেশের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। বাংলাদেশের প্রত্যেকটি এলাকা বিভিন্ন স্বতন্ত্র্র বৈশিষ্ট্যে বিশেষায়িত। কিন্তু কয়জন মানুষ এর খবর জানেন। একটা দেশের আরো কত কি যে জানার আছে তার ইয়ত্তা নেই। সকল তথ্য বিভিন্ন সাইটে, বইয়ে বা অন্য কোনখানে ছড়িয়ে-ছিটিয়ে আছে। কিন্তু আমরা অনেকেই তা ব্যবহার করি না। তাছাড়া তথ্যের সঠিকতা একটা বড় ব্যাপার। আপডেটের ব্যাপারও আছে। যাইহোক, আমরা এখন কিন্তু অতি সহজেই গোটা বাংলাদেশের যাবতীয় তথ্য একটি মাত্র ক্লিকেই পেতে পারি।

এই ওয়েব পোর্টাল আমাদের কিভাবে সাহায্য করতে পারে তা জানার জন্য National Web Portal of Bangladesh এর প্রশ্ন/উত্তর গুলো (FAQ)সরাসরি তুলে দিলাম।

এই ওয়েব পোর্টালের উদ্দেশ্য কি?
একটি ওয়ান স্টপ অনলাইন পোর্টাল হিসেবে বাংলাদেশ সরকারের এই ওয়েব পোর্টাল সরকারি সেবাসমূহের সর্বশেষ তথ্য প্রদান করার লক্ষ্য নিয়ে চালু করা হয়েছে। সকল সরকারি ওয়েবসাইট এবং সেগুলোর তথ্যগুলোকে একটিমাত্র ওয়েব পোর্টালে সমন্বিত করার লক্ষ্যে এটি একটি অন্যতম ই-গভর্নেন্স উদ্যোগ। এই ওয়েব পোর্টালের মাধ্যমেই প্রধানমন্ত্রীর কার্যালয় বাংলাদেশ সরকারের সেবাসমূহের সবরকম তথ্য জনগণের কাছে পৌঁছাতে চায়। প্রাথমিকভাবে বিদ্যমান সেবাসমূহকে সেবার ক্রমানুসারে সজ্জিত করা হয়েছে।

এ ওয়েবসাইট কি কি ধরণের তথ্য প্রদান করবে?
বাংলাদেশের রাস্ট্রপতি, প্রধানমন্ত্রি, মন্ত্রিপরিষদ, বিচার ব্যবস্থা, সাংবিধানিক বিভিন্ন সংস্থাসমূহ, মন্ত্রণালয় ও বিভাগসমূহ, নাগরিক সেবাসমূহ, ব্যবসাসেবা, সরকারী সার্কুলার/গেজেট, জেলাতথ্য বাতায়ন, বাজেট সংক্রান্ত তথ্যসমূহ, পর্যটন সংক্রান্ত তথ্যসমূহ, আইন শৃংখলা বিষয়ক তথ্য, বাংলাদেশের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সেবাসমূহ, নিয়োগ সংক্রান্ত তথ্যসমূহ বিশেষ করে বিসিএস, বাজারদর বিষয়ক তথ্য, বিভিন্ন পরিষেবামূলক তথ্য, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক তথ্য ইত্যাদি। মোটকথা, বাংলাদেশ সরকারের জনপ্রিয় সেবাসমূহের সবরকম তথ্য, সরকারি কাঠামোর মৌলিক তথ্য, সরকারি বিভিন্ন সংস্থার ওয়েবসাইট, ওয়েবে প্রকাশিত গুরুত্বপূর্ণ তথ্য ও লিংক এ ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

এ ওয়েবসাইট থেকে কি আমি সরকারী ফরমগুলো পাবো?
হ্যাঁ, আপনি সরকারি অনেক ফরমই এ ওয়েবসাইট থেকে পাবেন। এজন্য আপনাকে হোম পেইজের ডান কলামে ‘সরকারী ফরম’ বাটনে যেতে হবে। আরো ফরম পেতে 'বিস্তারিত' লিংকে ক্লিক করতে হবে।

পোস্টাল কোড কিভাবে খুজেঁ পাবো?
হোম পেইজের ডান দিকের কলামে ‘ডাক সেবা’ বাটনের নিচে ‘পোস্টকোড অনুসন্ধান’ বাটনে ক্লিক করলে আপনি পোস্টাল কোডের তথ্য পাবেন।

কিভাবে প্রতিদিনের মুদ্রা হার জানা যাবে?
আপনি যদি প্রতিদিনের সর্বশেষ মুদ্রাহার জানতে চান তাহলে হোম পেইজের ডান দিকের কলামে ‘মুদ্রা বিনিময় হার' সেকশনে তা পাবেন যেখানে প্রধান প্রধান মুদ্রার বিনিময় হারের উল্লেখ রয়েছে। এছাড়া ‘বিস্তারিত' বাটনে ক্লিক করে অন্যান্য মুদ্রার বিনিময়ের তথ্য পাওয়া যাবে।

সরকারি ঘোষণা বা প্রজ্ঞাপন সম্পর্কে কিভাবে জানবো?
সরকারি ঘোষণা বা প্রজ্ঞাপন সম্পর্কে জানতে মূল মেনুবার থেকে ঘোষণা/ প্রজ্ঞাপন লিংকে ক্লিক করুন।

সরকারি এ ওয়েবসাইট সম্পর্কে সুনির্দিষ্ট কোন অনুসন্ধান থাকলে কি করবো?
যেকোন ধরনের প্রশ্ন ও মতামতের জন্য ‘মতামত’ বাটনে ক্লিক করুন। সেখানে আপনার মতামত, পরামর্শ দিতে পারবেন।

আরো বিস্তারিত জানার জন্য এখনই ভিজিট করুনঃ লিঙ্কঃ
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
উল্লেখ্য, বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই আছে।
দেশকে জানুন, দেশকে ভালোবাসুন।

(উল্লেখ্য, এই বিষয় নিয়ে আমি আগেও একটি লেখা দিয়েছিলাম। তখনও আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম হয়নি। গতকাল এর উদ্ভোধন হয়েছে। বিষয়টি জরুরী বিধায় আবার শেয়ার করলাম।)

কৃতজ্ঞতা স্বীকারঃ
১. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন-এর নিজস্ব সাইট
২. যুগান্তর
৩। আমার আগের লেখাঃ আমার আগের লেখা
৪. ছবিগুলো এর নিজস্ব সাইট থেকে নেয়া।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৪ বিকাল ৪:১৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×