বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক, বাংলাদেশের একমাত্র ডাবল সেঞ্চুরিয়ান, বগুড়া নিবাসী মুশফিকুর রহিম মানিকগঞ্জের মেয়ে জান্নাতুল কিফায়াত মন্ডি’র সাথে গত ২৫ সেপ্টেম্বর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। পাত্রী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্রী। তাদের জীবনের নতুন ইনিংস শুরুর জন্য অসংখ্য শুভ কামনা। আর তাদের বিয়ের দুতিয়ালী করার জন্য মাহমুদুল্লাহ রিয়াদকেও অনেক ধন্যবাদ।
শুভকামনা ও দোয়ার পাশাপাশি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনার জন্যই এই আয়োজন। ব্যাপারটা হলো আমাদের নয়া জাতীয় ভাবী সাহেবার সুন্দর নাম নিয়ে। বাংলাদেশ ক্রিকেটের ফার্স্ট লেডি জান্নাতুল কিফায়াত মন্ডি। মন্ডি উনার ‘ডাক’ নাম বোঝাই যাচ্ছে। আমার জিজ্ঞাসা জান্নাতুল কিফায়াত নিয়ে। আরো সংক্ষিপ্তভাবে বলতে গেলে তার পুরো নামের ‘কিফায়াত’ অংশটি নিয়ে। আমার ধারণা ছিল কোরআনে বর্ণিত ৮টি জান্নাতের কোন একটির নাম বোধহয় কিফায়াত হবে। যদিও আমার স্বল্প জ্ঞানে ‘কিফায়াত’ নামে কোন জান্নাতের নাম আগে কখনো শুনিনি। তাই একটু খোজ-খবর নিতে হল। পরে ৮টি জান্নাতের নাম দেখে নিশ্চিত হলাম ‘কিফায়াত’ নামে আসলেই কোন জান্নাত নেই। দয়া করে নিচের তালিকাটি দেখুনঃ
কুরআনে বর্ণিত জান্নাতের নামসমূহঃ
• ফিরদাউস
• দারুস সালাম
• জান্নাতুল মাওয়া
• দারুল খুলদ
• জান্নাতুল আদন
• জান্নাতুল আখিরাহ
• জান্নাতুন নাঈম
• দারুল মুকামাহ
• জান্নাত
• আল-হুসনা
• আল-গুফরা
বোনাস হিসেবে জান্নাতের দরজাসমূহের নামও দেয়া হলোঃ
• বাব আস-সালাহ
• বাব আল-জিহাদ
• বাব আস-সাদাকাহ
• বাব আর-রাইয়ান
• বাব আল-হাজ্জ
• বাব আল-কাদিমিন আল-গায়িধ
• বাব আল-ইমান
• বাব আয-যিকির
সুত্রঃ উইকিঃ http://en.wikipedia.org/wiki/Jannah
তাহলে এটা ‘কিফায়াত’ কোথাকার জান্নাত? ভেবে কোন কূল-কিনারা করতে না পেরে শেষে ‘কিফায়াত’ নামের মানে বের করায় মনোযোগী হলাম। এই লিঙ্কে http://abohomanbangla.com/muslim/boy/k.html গিয়ে এর একটা হদিস পেলাম। এখানে কিফায়াত(Kifayat) নামের অর্থ দেয়া আছে Self-sufficiency। বাংলা একাডেমীর ইংলিশ-বাংলা ডিকশনারীতে Self-sufficiency’ র অর্থ লেখা আছে অতি আত্ববিশ্বাস; আত্বম্ভরিতা। খাইছে!!
তাহলে জান্নাতুল কিফায়াত এর পুরো দাঁড়ালো অতি আত্ববিশ্বাস; আত্বম্ভরিতার জান্নাত। তার মানে জান্নাত আরো আছে!
মুশফিক ভাই, অতীতের বেশকিছু উদাহরণ আমাদের সামনে আছে যে, বিয়ে করেই আমাদের দেশের ক্রিকেটাররা কেমন যেন খেলা ভুলে যান। আপনার ক্ষেত্রে তা হবেন না-এই কামনা করি। কারণ অতি আত্ববিশ্বাস ঘরেই আছে। যদিও অতি আত্ববিশ্বাস অনেক সময় বিপদের কারণ হয়।
মুশফিক ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার পিছে।
আর একটা কথা, মুশফিক ভাইয়ের শ্বশুর অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার তিন মেয়ের মধ্যে মন্ডি দ্বিতীয়। তার বড় মেয়ের নাম জান্নাতুল কাউসার মিস্টি (ওরে বাবা! ইনি দেখি জান্নাতুল কাউসার)।তিনি হলেন বাংলাদেশ ক্রিকেটের সেকেন্ড লেডি মানে সহঅধিনায়ক মাহমুদুল্লা রিয়াদের বউ। তার মানে মন্ডি মাহমুদুল্লাহ রিয়াদের আপন শ্যালিকা। সেই সূত্রে ভায়রা ভাই হিসেবে আত্মীয়তার সূত্রে আবদ্ধ হলেন মাহমুদুল্লাহ এবং মুশফিক। আমাদের রিয়াদ এবং মুশফিক ভাইয়ের শ্বশুর এবং শ্বাশুড়ি অনেক ভাগ্যবান। অধিনায়ক, সহঅধিনায়ক-- দুইটাই নিজের ঘরে রাইখা দিলেন। অবিলম্বে মুশফিক ভাইয়ের শ্বশুর মহাশয়কে ‘জাতীয় শ্বশুর’ বলে ঘোষণা করা হোক। আমার ব্যক্তিগত অভিমত দুনিয়াতে এমন কোন শ্বশুর নেই যার এক জামাই জাতীয় দলের অধিনায়ক বাকীজন তার সহকারী। জয়তু শ্বশুর মহাশয়!
মহাগুরুত্বপূর্ণ এক খবর হলো মুশি-রিয়াদের আরেক জন শ্যালিকা অবশিস্ট আছে! আগ্রহীগণ অতি সত্ত্বর যোগাযোগ করুন।
সবাইকে অনেক ধন্যবাদ।
দিঃদ্রঃ ইহা নিতান্তই একটি ফান পোস্ট। দয়া করে কেউ এটিকে সিরিয়াসলি নিবেন না। কারণ আমাদের দেশীয় বিয়েতে ফান অবশ্যই বৈধ।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




