
এক পিতা তার বালকপুত্রকে নিয়ে পাহাড়বেস্টিত পথ ধরে হেঁটে যাচ্ছিল। হঠাৎ বালকটি কোন কিছুর সাথে হোচট খেয়ে পায়ে বেশ ব্যথা পেল এবং যন্ত্রণায় সে অস্ফুটস্বরে “আহ”! করে উঠল। বালকটি শুনতে পেল পাহাড়ের ওপাশ থেকেও “আহ”! বলে একটি শব্দ ভেসে এলো। এতে সে বেশ অবাক হলো। তার কৌতূহল বেড়ে গেল। সে এবার কিছুটা উচ্চস্বরে বলল, “কে তুমি”?
ওপাশ থেকেও অনুরুপভাবে ভেসে এলো, “কে তুমি?”
ব্যাপারটি ছেলেটিকে বেশ ক্ষেপিয়ে তুলল। এবার সে চিৎকার করে বলে উঠল,
“তুমি একটা কাপুরুষ”!
যথারীতি ওপাশ থেকেও কন্ঠটি জবাব দিল, “তুমি একটা কাপুরুষ”!
ছেলেটি তখন তার পিতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, “বাবা, কি হচ্ছে এসব”?
পিতা তখন তাকে বলল, “এদিকে মনোযোগ দাও”।
তখন পিতা উচ্চ কন্ঠে বলল, “আমি তোমার প্রশংসা করি”।
ওপাশ থেকে কন্ঠটি জবাব দিল, “আমি তোমার প্রশংসা করি”।
পিতা এবার চিৎকার করে বলল, “You are wonderful!”
ওপাশ থেকেও কন্ঠটি জবাব দিল, “You are wonderful!”
পিতা তখন পুত্রকে বোঝালেন, “লোকে একে প্রতিধ্বনি বা ইকো বলে, আসলে এটাই জীবন!”
জীবন তোমাকে তাই ফিরিয়ে দিবে যা তুমি তাকে দিয়েছ। জীবন হলো তোমার কাজের আয়নাস্বরুপ।
তুমি যদি কারও নিকট থেকে অধিক ভালবাসা চাও,
বেশী ভালবাসা দাও!
তুমি যদি মানুষের কাছ থেকে অধিক দয়া প্রত্যাশা করো,
নিজে অধিক দয়াশীল হও!
তুমি যদি চাও লোকে তোমার প্রতি অধিক সহিষ্ণু ও সশ্রদ্ধ হোক,
আগে সহিষ্ণু ও শ্রদ্ধাশীল হও!
এটাই প্রকৃতির নিয়ম। এই নিয়ম জীবনের সকল ক্ষেত্রে প্রযোজ্য। Life always gives you back what you give out.
সব সময় বিশ্বাস রাখবে, তোমার জীবন কোন কাকতালীয় বিষয় নয় বরং এটি তোমার কর্মেরই প্রতিফলন।
সবাইকে অনেক ধন্যবাদ।
কৃতজ্ঞতায়ঃ ইন্টারনেট থেকে নেয়া।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



