গত ৩০ জুন মার্ক জাকারবার্গ ফেসবুকে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেন৷ ‘টাউনহল কিউঅ্যান্ডএ’ (Town Hall Q&A) নামের এই প্রশ্নোত্তর পর্বগুলো ২০১৪ সালের ৭ নভেম্বরে শুরুর পর থেকে একরকম নিয়মিতই আয়োজন করা হচ্ছে—কখনো ফেসবুক সদর দপ্তরে সরাসরি, আবার কখনো অনলাইনে৷ উদ্দেশ্য নিয়ে মার্ক নিজেই লিখেছেন, আমাদের কমিউনিটি কী নিয়ে ভাবছে, তা জানার গুরুত্বপূর্ণ মাধ্যম এই টাউনহল প্রশ্নোত্তর পর্ব। এ পর্বের প্রশ্নকারীদের মধ্যে স্টিফেন হকিং, আর্নল্ড শোয়ার্জনেগার থেকে শুরু করে ১০ বছরের এক বালিকাও ছিল। যাইহোক, সেই প্রশ্নোত্তর পর্বে জেনিফার লিন্ডসে প্রোভান নামের একজন মার্ক জাকারবার্গকে নিম্নলিখিত প্রশ্নটি করেছিল।
জেনিফার লিন্ডসে প্রোভান: আমার ১০ বছর বয়সী মেয়ে জানতে চায়, যদি কখনো তুমি মনুষ্যবিহীন কোনো দ্বীপে যাও, তবে কোন তিনটি জিনিস সঙ্গে নেবে?
মার্ক জাকারবার্গ: আমার স্ত্রী, পোষা কুকুর ও মোবাইল ফোন৷
জাকারবার্গের উত্তর জানা গেল। আমি এবার আপনাদের সবার উদ্দেশ্যে একই প্রশ্ন রাখছিঃ
যদি কখনো মনুষ্যবিহীন কোনো দ্বীপে যান, তবে কোন তিনটি জিনিস সঙ্গে নেবেন?
আমি কি কি নিয়ে যেতে চাইব তা জানা যাবে আড্ডার তালে তালে।
সবাইকে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।
তথ্যসূত্রঃ তথ্যসূত্র

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


