শীত জেঁকে বসেছে ইরানে। দরিদ্রদের সাহায্যে বেশ কিছু শহরে অভিনব উদ্যোগ নেয়া হয়েছে। এলাকায় এলাকায় সুনির্দিষ্ট কিছু দেয়ালে মানুষজন তাদের অব্যবহৃত জামা-কাপড় ঝুলিয়ে দিয়ে যাচ্ছেন। যাদের প্রয়োজন তারা এসে নিয়ে যাচ্ছেন। এ সব দেয়ালকে বলা হচ্ছে 'মহানুভবতার দেয়াল'।
এই উদ্যোগ শুরু হয় ইরানের উত্তর-পূর্বের শহর মাশাদে।
অজ্ঞাতনামা এক ব্যক্তি সেখানে একটি দেয়ালে কিছু হুক এবং হ্যাঙ্গার ঝুলিয়ে দেন। পাশে লিখে দেন, "আপনার যে জিনিস আর কাজে লাগছে না, তা এখানে রেখে যান। আর আপনারের দরকারের জিনিস পেলে নিয়ে যান।"
এর পরপরই দেয়ালের হুকে, হ্যাঙ্গারে বহু মানুষ এসে কোট, জাম্পার, কম্বল ঝুলিয়ে রেখে যেতে শুরু করেন।
এরপর ইন্টারনেটের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই উদ্যোগের কথা ছড়িয়ে পড়ে। প্রতিদিন হাজার হাজার মানুষ তা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিতে থাকেন।
ফলে এখন ইরানের বহু শহরেই একই কায়দায় শুরু হয়েছে মহানুভবতার দেয়াল।
অসাধারণ আইডিয়া! আমাদের দেশে কি এমন দেয়াল সম্ভব। খুব সম্ভবত ‘না’। কারণ রেখে আসার মিনিট খানেকের মধ্যে এইসব উধাও হয়ে যাবে। যারা সত্যিকারের অভাবী তাদের ভাগ্যে হয়ত একটাও জুটবে না। এর পেছনে বহুবিধ কারণ বিদ্যমান। আমাদের দেশে অভাবী মানুষের সংখ্যা অগণিত।
আমাদের দেশেও এখন শীত চলছে। এই শীতে গৃহহীন, দরিদ্র, শীতার্ত মানুষেরা দারুণ কস্ট পায়। আমাদের দেশে 'মহানুভবতার দেয়াল' না থাকলেও অনেক মহানুভব মানুষ আছেন যারা শীতে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
আসুন সবাই মিলে শীতার্ত মানুষের পাশে দাড়াই।
সবাইকে ধন্যবাদ।
খবরের লিঙ্কঃ Click This Link

সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




