somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বাঙালি সামু'তে কি লেখেন?

২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামহোয়্যার ইন ব্লগ (বাঁধ ভাঙ্গার আওয়াজ), যাকে আমরা আদর করে ‘সামু’ বলে ডাকি। এটি নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং বাংলায় কমিউনিটি ব্লগিং এর সূচনাকারী। জন্মলগ্ন থেকেই এটি মুক্তচিন্তার বিকাশ এবং জাতীয়তাবোধের উন্মেষে এক অসাধারণ ভূমিকা পালন করে আসছে। ব্যক্তিগতভাবে ‘সামু’ পরিবারের একজন নগণ্য সদস্য হতে পেরে আমি গর্ব অনুভব করি।

প্রায় দু’লক্ষাধিক ব্লগারের পদচারণায় মুখরিত সামু’তে গড়ে প্রতিদিন দু’শতাধিক লেখা আসে, হাজারখানেক কমেন্টস পড়ে; গড়ে জনা চল্লিশেক ব্লগার নতুন করে নিবন্ধিত হন। এই যে এত এত পোস্ট, অসংখ্য কমেন্টস-কি থাকে এতে? বলতে চাচ্ছি, কি নিয়ে লেখেন সামু’র মামুরা? আসলে ‘সম্মানিত ব্লগারগণ কি নিয়ে লেখালেখি করেন’ এই প্রশ্ন না করে বরং বলা যায় ‘কি লেখেন না’ তারা। রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, কবিতা, গল্প, রম্য, ভ্রমণকথা, ছবি ব্লগ, আঁকিবুকি, হৃদকথন, শিক্ষামূলক টেকি, পারিবারিক জীবন, ইতিহাস-ঐতিহ্য, ফানপোস্ট, সাহিত্য, অভিজ্ঞতা, নারী, শিল্পকর্ম, খেলাধুলা, পরিসংখ্যান, সমসাময়িক প্রসঙ্গ, ব্লগার সম্মন্ধীয়, মুভি রিভিউ, রিলিজিয়ন, ব্যক্তিত্ব, নাট্যকলা, যাপিত রস, সহায়তা/সাহায্য চাই ইত্যাদি ইত্যাদি ইত্যাদি তাদের লেখার প্রতিপাদ্য। আসলে বলতে গেলে জগতের সমস্ত বিষয় নিয়েই লেখেন তারা। ‘নানা মুনির নানা মত’-এ মুখরিত সামুর প্রশ্বস্ত এবং উন্মুক্ত আঙ্গিনা।

অতএব, জানা গেল ব্লগারগণ সবাই মিলে ‘সবজান্তা শমসের’। তবে আমরা সবাই মিলে সবজান্তা শমসের হলেও এককভাবে কিন্তু তা নই। সকলের লেখা আলোচনা-পর্যালোচনা করলে দেখা যাবে যে, সবার লেখণির বিষয়বস্ত এক নয়। একেক জন একেক বিষয়ে লিখতে অধিকতর স্বাচ্ছন্দবোধ করেন। কেউ গল্প অসাধারণ লেখেন, কেউবা কবিতা; কেউ ভ্রমণ কাহিনী কেউবা মুভি রিভিউ; কেউ ছবিব্লগ দিয়ে সবাইকে কল্পনার রাজ্যে ঘুরিয়ে আনেন কেউবা টেকি সমাধান দিয়ে সবার উপকারের কারণ হন; কেউ রাজনৈতিক পোস্ট দিয়ে চায়ের কাপে ঝড় তোলেন; আর কেউবা ধর্মীয় পোস্ট দিয়ে সত্য উন্মোচনে ভূমিকা পালন করেন। সব মিলিয়ে বলা যায় নানা জাতের, নানা পদের সুস্বাদু ‘রান্নায়’ সামু’র ‘হেঁশেল ঘর’ সব সময় সুগন্ধে ভরপুর থাকে। আর আমরা যারা ‘ভোজনরসিক’ তাদের একেবারে পোয়াবারো। এ যেন ‘কোনটা রেখে কোনটা’ খাই অবস্থা।

যাক, আজ এখানে উপস্থিত সম্মানিত ব্লগারগণের প্রতি আমার বিনীত জিজ্ঞাসা, লেখণির ক্ষেত্রে আপনার প্রিয় বিষয়/বিষয়সমূহ কি কি? কোন বিষয়গুলো আপনাকে বেশী টানে? দয়া করে আমাদের লিখে জানান।

এর আগে আমি আমার বিষয়ে একটু খোলাসা করি। প্রথমত, লেখক বলতে যা বোঝায় আমি তা নই। আমি শুধুমাত্র কিছু কথা বলি মাত্র। কি নিয়ে কথা বলি? এর পরিধিও অতি ক্ষুদ্র। যেমন, আমি জীবনে কোন গল্প, কবিতা, ছড়া, রম্য লিখিনি, মানে পারি না। সাহিত্যের কোন বিষয়েই আমার ন্যূনতম জ্ঞান নেই। এছাড়া অর্থনীতি, ভ্রমণকথা, ছবি ব্লগ, আঁকিবুকি, হৃদকথন, টেকি, নারী, শিল্পকর্ম, ব্লগার সম্মন্ধীয়, মুভি রিভিউ, সহায়তা/সাহায্য ইত্যাদি নিয়ে আমার কোন লেখালেখি নেই, এর মধ্যে বেশীরভাগ বিষয়ের উপর যথেস্ট জ্ঞান নেই। দুঃখজনক হলেও সত্য, লেখণির মূল বিষয়গুলোতে আমার দক্ষতা, সক্ষমতা শূণ্যের কোঠায়।

আমি সাধারণত সামান্য শিক্ষামূলক, কিছুটা ইতিহাস-ঐতিহ্য, নগণ্য ফানপোস্ট, কিছু অভিজ্ঞতা-অনুভূতির প্রকাশ, খেলাধুলা, সমসাময়িক প্রসঙ্গ, এবং ধর্মীয় ইত্যাদি বিষয় নিয়ে অনুল্লেখ্য কিছু পোস্ট আপনাদের সমীপে পেশ করেছি। এই আমার দৌড়!

যাইহোক, নিজের এহেন অপারগতায় হতাশ হলেও তা সামুতে প্রতিদিন ঢুঁ মারা থেকে বিরত রাখতে পারেনি। তীব্র এক মনের টানে প্রতিদিন এখানে আসি। মূলত সুন্দর সুন্দর কিছু লেখাই আমাকে এখানে টেনে আনে। সামু’র কিছু কিছু ব্লগারের লেখণি এতই দারুণ যে আমি মুগ্ধ হয়ে তাদের লেখাগুলো পড়ি। আর মনে মনে ভাবি তারা কি করে এত সুন্দর করে লিখতে পারেন! নিজের অপারগতায় নিজেই লজ্জিত হই।

যাইহোক, এবার আমি আপনাদের ‘লেখণির প্রিয় বিষয়’ জানার জন্য অধীর আগ্রহে গ্যালারিতে বসলাম।

আপনাদের সবাইকে আগাম ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৫
৩৯টি মন্তব্য ৩৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×